
Guru Gochar 2026: অক্টোবরের শেষেই বদলাতে পারে গ্রহের অবস্থান। ৩১ অক্টোবর রাশি পরিবর্তন করবেন দেবগুরু বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন তিনি। বৃহস্পতিকে জ্ঞান, উন্নতি, অর্থ ও সৌভাগ্যের কারক মনে করা হয়। তাই তাঁর এই গোচর নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে।
জ্যোতিষমতে, এই পরিবর্তনের প্রভাব চারটি রাশির জীবনে তুলনামূলক ভাবে বেশি পড়তে পারে। চাকরি থেকে ব্যবসা, অর্থ থেকে নতুন সুযোগ; বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?
সিংহ রাশি
৩১ অক্টোবরের পর নিজের রাশিতেই প্রবেশ করবেন বৃহস্পতি। ফলে সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা স্বীকৃতি আসতে পারে। ঊর্ধ্বতনদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসায় নতুন পরিকল্পনা কাজে লাগতে পারে। আয় বাড়ানোর নতুন রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
অনেক দিনের পরিশ্রমের ফল পাওয়ার সময় আসতে পারে তুলা রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে পরিবর্তন বা নতুন দায়িত্বের সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীরা সম্প্রসারণের কথা ভাবতে পারেন। নতুন জায়গায় ব্যবসা শুরু বা শাখা খোলার পরিকল্পনাও এগোতে পারে। আর্থিক দিক থেকেও স্বস্তি মিলতে পারে।
মেষ রাশি
বৃহস্পতির গোচরে মেষ রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কিছু কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো আর্থিক চাপ কমতে পারে। আয় বৃদ্ধির নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে চলা মতবিরোধও ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে। নতুন কোনও সুযোগ সামনে এলে তা কাজে লাগানোর সময় হতে পারে।
কর্কট রাশি
কর্কট থেকে বেরিয়ে সিংহে যাবেন বৃহস্পতি। জ্যোতিষমতে, এই পরিবর্তন কর্কটের জাতকদের জন্যও শুভ হতে পারে। চাকরিতে বেতন বৃদ্ধি বা পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ আসতে পারে। লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি অযথা ঝামেলা থেকে দূরে থাকার সুযোগ মিলতে পারে।
বিঃ দ্রঃ: রাশি, ধর্ম সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ, লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।