
Jyestha Purnima 2026 Time: সনাতন ধর্মে জ্যৈষ্ঠ পূর্ণিমার গুরুত্ব অপরিসীম, এই বিশেষ দিনে চন্দ্রদেব নিজের ষোলো কলায় পূর্ণ থাকেন, এই পবিত্র তিথিতে উপবাস রেখে নিয়ম মেনে পুজো করলে মনের সব ইচ্ছে পূরণ হয় বলে ভক্তদের বিশ্বাস, জ্যৈষ্ঠ মাসের সমাপ্তি আর আষাঢ় মাসের শুরুর এই সন্ধিক্ষণে পূর্ণিমার পুজো পরম কল্যাণকর, একই সঙ্গে বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনায় এই দিনে বট সাবিত্রী বা বট পূর্ণিমার ব্রত পালন করে থাকেন, শাস্ত্র মতে এই তিথিতে গঙ্গা স্নান এবং সাধ্য মতো দান ধ্যান করলে হাজার গুণ বেশি পুণ্য লাভ করা সম্ভব, এই শুভ দিনে মা লক্ষ্মী আর ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ বর্ষিত হয় মানব জীবনে।
পঞ্জিকা অনুসারে ২০২৬ সালের জ্যৈষ্ঠ পূর্ণিমা পালিত হবে ২৯ জুন সোমবার, উদয় তিথি মেনে এই দিনেই ব্রত পালন ও দেব আরাধনা করা শ্রেয়, পূর্ণিমা তিথির সূচনা হচ্ছে ২৯ জুন ভোর রাত ৩টে বেজে ৬ মিনিটে, এই পুণ্য তিথি শেষ হবে পরবর্তী দিন অর্থাৎ ৩০ জুন সকাল ৫টা বেজে ২৬ মিনিটে, চন্দ্রোদয়ের সময় হল ২৯ জুন সন্ধে ৭টা বেজে ১৬ মিনিট, জ্যৈষ্ঠ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নানের পাশাপাশি সাদা রঙের জিনিস যেমন চাল দই চিনি বা সাদা কাপড় দান করা অত্যন্ত শুভ, এই দিনে ঘরোয়া কলহ এড়িয়ে পুরোপুরি সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত।
এই বছরের জ্যৈষ্ঠ পূর্ণিমায় পুজোর জন্য বেশ কয়েকটি মহিমান্বিত মুহূর্ত রয়েছে, যার মধ্যে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ২৯ জুন ভোর ৪টে বেজে ৬ মিনিটে এবং চলবে ভোর ৪টে বেজে ৪৬ মিনিট পর্যন্ত, অন্যদিকে প্রাতঃ সন্ধ্যা থাকবে ভোর ৪টে বেজে ২৬ মিনিট থেকে সকাল ৫টা বেজে ২৬ মিনিট পর্যন্ত, এ ছাড়া অভিজিৎ মুহূর্তের সময় হল বেলা ১১টা বেজে ৫৭ মিনিট থেকে দুপুর ১২টা বেজে ৫২ মিনিট পর্যন্ত, গোধূলি মুহূর্ত পাওয়া যাবে সন্ধে ৭টা বেজে ২২ মিনিট থেকে সন্ধে ৭টা বেজে ৪২ মিনিট পর্যন্ত এবং সায়াহ্ন সন্ধ্যার সময় হল সন্ধে ৭টা বেজে ২৩ মিনিট থেকে রাত ৮টা বেজে ২৩ মিনিট পর্যন্ত, এই সব কটি শুভ সময়ে ভগবান সত্যনারায়ণের কথা শ্রবণ এবং মা লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সুখ ও সমৃদ্ধি চিরকাল বজায় থাকে।