Advertisement

Kalsarp Yog: গ্রহের শক্তিশালী কালপর্স যোগে ১৫ দিন গোল্ডেন টাইম, প্রচুর টাকা কামাবে ৫ রাশি

কালসর্প দোষের কথা শুনলেই মাথায় নেতিবাচক চিন্তা ঘোরে। যদিও এই যোগ তৈরি হওয়ার ফলে অনেকের জীবনই বদলে যাবে। তাঁদের কাছে এই যোগ আশীর্বাদের মতো। জ্যোতিষ অনুযায়ী, মে মাসে ১৫ দিনের জন্য এই যোগ তৈরি হচ্ছে। এটা এমন সময় তৈরি হচ্ছে, যখন সব গ্রহ কুম্ভ রশিতে উপস্থিত রাহু এবং সিংহ রাশিতে বিরাজমান কেতুর মাঝে এসেছে। 

কালসর্প যোগকালসর্প যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2026,
  • अपडेटेड 3:43 PM IST
  • কালসর্প দোষের কথা শুনলেই মাথায় নেতিবাচক চিন্তা ঘোরে
  • এই যোগ তৈরি হওয়ার ফলে অনেকের জীবনই বদলে যাবে
  • মে মাসে ১৫ দিনের জন্য এই যোগ তৈরি হচ্ছে

কালসর্প দোষের কথা শুনলেই মাথায় নেতিবাচক চিন্তা ঘোরে। যদিও এই যোগ তৈরি হওয়ার ফলে অনেকের জীবনই বদলে যাবে। তাঁদের কাছে এই যোগ আশীর্বাদের মতো। জ্যোতিষ অনুযায়ী, মে মাসে ১৫ দিনের জন্য এই যোগ তৈরি হচ্ছে। এটা এমন সময় তৈরি হচ্ছে, যখন সব গ্রহ কুম্ভ রশিতে উপস্থিত রাহু এবং সিংহ রাশিতে বিরাজমান কেতুর মাঝে এসেছে। 

রাহু এবং কেতুর মাঝে সব গ্রহ
১১ মে থেকে গ্রহের স্থিতিতে এক অদ্ভুত বদল এসেছে। কুম্ভ রাশিতে চন্দ্র এবং রাহু রয়েছে। মীন রাশিতে রয়েছে শনি, মেষে রয়েছে সূর্য, মঙ্গল ও বুধ। এছাড়া শুক্র রয়েছে বৃষ রাশিতে। এছাড়া গুরু রয়েছে মিথুন রাশিতে। এভাবে ৭ গ্রহ, বাকি ২ ক্রুড় গ্রহ রাহু-কেতুর রাশি কুম্ভ থেকে সিংহ রাশির মাঝে চলে এসেছে। আর এই কারণেই কালসর্প যোগ তৈরি হয়েছে। এই যোগে ৫ রাশির জীবনে ভাল সময় আসবে। তাঁরা ১৫ দিন বাম্পার সময় কাটাবেন।

মেষ রাশি
আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হবেন। চাকরিতে হবে উন্নতি। পাশাপাশি টাকার অভাব মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মিথুন রাশি
এবার আপনাদের নেটওয়ার্ক মজবুত হবে। সম্পর্ক হবে পোক্ত। পাশাপাশি কথাবার্তার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়বে। এই সময় ছোট ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। অর্থের সমস্যা হয়ে যাবে শেষ। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনাদের ট্যালেন্ট সবাই স্বীকার করে নেবেন। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। এই সময় উন্নতি হতে পারে। মান-সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। 

কন্যা রাশি
অনেক দিন ধরে কেরিয়ারে আটকে ছিল? এবার তাহলে এগিয়ে যাবন। চাকরিতে প্রোমোশন হবে। ব্যবসায় নতুন ক্লায়েন্ট পাবেন। মিটে যাবে বহু জটিলতা। এই সময় খরচের উপর লাগাম টানতে পারবেন। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

ধনু রাশি
এই রাশির লোকজন ভাগ্যের সঙ্গ পাবেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ এবার হয়ে যাবে। নতুন পরিকল্পনা শুরু হতে পারে। চাকরিতে প্রোমোশন হবে। বাড়তে পারে মাইনে। স্টুডেন্টরা সফল হবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
   

Read more!
Advertisement
Advertisement