Advertisement

Kendra Drishti Yog: ২৯ জুলাই শুক্র ও মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ, ৪ রাশির ভাগ্য বদল, ধন-সম্পত্তির এন্ট্রি

২৯ জুলাই শুক্র এবং মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরে যাবে। ধন বাড়বে। পাশাপাশি মিলবে সম্পত্তি।

কেন্দ্র দৃষ্টি যোগকেন্দ্র দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2026,
  • अपडेटेड 4:25 PM IST
  • ২৯ জুলাই শুক্র এবং মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে
  • এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরে যাবে
  • পাশাপাশি মিলবে সম্পত্তি

জুলাই মাসে একটা দুর্লভ যোগ তৈরি হতে চলেছে। এই মাসে প্রেম, ধনের কারক শুক্র এবং শক্তি, দাপটের কারক মঙ্গল শক্তিশালী যোগ বানাচ্ছে। আরও নির্দিষ্ট করে বললে ২৯ জুলাই ২০২৬, বুধবার দুপুর ১২টা ৩৪ মিনিটে শুক্র এবং মঙ্গল একে অপরের ৯০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে কেন্দ্র দৃষ্টি যোগ। এই যোগে ৪ রাশির জীবনে সেরা সময় আসবে। প্রচুর ধন-সম্পত্তি পাবেন। পাশাপাশি প্রেমের মামলায় সফল হবেন। পরিবারে শান্তি আসবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং সেই ৪ রাশির নামটা জেনে নিন। 

মেষ রাশি
শুক্র এবং মঙ্গলের এই যোগে মেষ রাশির জাতক এবং জাতিকারা আত্মবিশ্বাস পাবেন। আপনাদের মানসিক শক্তি বাড়বে। পাশাপাশি স্বাস্থ্যের হালও ফিরে যাবে। কাজে সফল হবেন। ধন মিলবে প্রচুর। সম্পত্তিও কিনতে পারেন। আবার পৈতৃক সম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। এই সময় দাম্পত্য জীবনে খোলা হাওয়া আসবে। প্রেমের জোয়ারে ভেসে যাবেন। 

সিংহ রাশি
কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এই যোগে সিংহ রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাতে শুরু করবেন। এই সময় কেরিয়ারে বাম্পার উন্নতি হবে। পাশাপাশি সমাজে মান এবং সম্মান বাড়বে। জীবনে উৎসাহ আসবে। প্রেমে আসবে সাফল্য। পরিবারে শান্তি বিরাজ করবে। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। আয় অনেকটাই বাড়বে। সম্পত্তি পাবেন। 

কন্যা রাশি
শুক্র এবং মঙ্গলের যোগ অতি শুভ সময় নিয়ে আসবে। আপনাদের পরিশ্রম এবার ফল এনে দেবে। পাশাপাশি কেরিয়ারে হবে উন্নতি। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। অফিসেও সকলে সমীহ করে চলবেন। এই সময় আর্থিক বৃদ্ধি হবে। টাকার চিন্তা করতে হবে। পাশাপাশি সম্পত্তি নিয়ে ঝামেলা মিটে যাবে। আদালতে আর যাওয়ার প্রয়োজন হবে না। 

তুলা রাশি
কেন্দ্র দৃষ্টি যোগে আপনাদের সামনে সাফল্যের দরজা খুলে যাবে। কাজের জায়গায় জায়গা পাকা হয়ে যাবে। নতুন সম্পত্তি কেনার যোগও রয়েছে। পুরনো পরিকল্পনাতেও নতুন করে কাজ শুরু করতে পারেন। এছাড়া জীবনে সব ধরনের ঝামেলা অশান্তি হয়ে যাবে শেষ। টাকাও পাবেন। প্রেম জীবনে সেরা সময় আসবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

Read more!
Advertisement
Advertisement