Advertisement

Kendra Drishti Yoga 2026: আর দু’দিন! শনি-মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগে ভাগ্য খুলবে ৪ রাশির

Kendra Drishti Yoga 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান বদলের বিভিন্ন রাশির জাতকদের জীবনে প্রভাব পড়তে পারে। এবার শনি ও মঙ্গলের অবস্থানে তৈরি হতে চলেছে বিশেষ কেন্দ্র দৃষ্টি যোগ। জ্যোতিষ গণনা বলছে, এই যোগের প্রভাব চারটি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে।

জ্যোতিষ গণনা বলছে, এই যোগের প্রভাব চারটি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে।জ্যোতিষ গণনা বলছে, এই যোগের প্রভাব চারটি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Aug 2026,
  • अपडेटेड 5:36 PM IST
  • গ্রহের অবস্থান বদলের বিভিন্ন রাশির জাতকদের জীবনে প্রভাব পড়তে পারে।
  • শনি ও মঙ্গলের অবস্থানে তৈরি হতে চলেছে বিশেষ কেন্দ্র দৃষ্টি যোগ।
  • কয়েকটি রাশির জাতকদের জীবনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Kendra Drishti Yoga 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান বদলের বিভিন্ন রাশির জাতকদের জীবনে প্রভাব পড়তে পারে। এবার শনি ও মঙ্গলের অবস্থানে তৈরি হতে চলেছে বিশেষ কেন্দ্র দৃষ্টি যোগ। জ্যোতিষ গণনা বলছে, এই যোগের প্রভাব চারটি রাশির জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থেকে দীর্ঘদিন আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার দুপুর ৩টে ২৫ মিনিটে মঙ্গল ও শনি একে অপরের থেকে ৯০ ডিগ্রি অবস্থানে থাকবে। জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানকে কেন্দ্র দৃষ্টি যোগ বলা হয়। এই যোগ খুব বেশি সময় স্থায়ী হবে না। তবে তার মধ্যেই কয়েকটি রাশির জাতকদের জীবনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিশেষ করে যাঁদের কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, তাঁরা নতুন করে আশার আলো দেখতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে জ্যোতিষ সংক্রান্ত এই ধরনের ফলাফল বিশ্বাসনির্ভর, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

মেষ রাশি
মঙ্গল-শনির কেন্দ্র দৃষ্টি যোগ মেষ রাশির জাতকদের জন্য শুভ হতে পারে। এত দিন যে কাজের জন্য পরিশ্রম করেছেন, এবার তার ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ বাড়তে পারে। ফলে আর্থিক পরিস্থিতিও আগের তুলনায় ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

কোনও পুরনো আইনি সমস্যা নিয়ে চিন্তায় থাকলে সেখানেও স্বস্তির খবর আসতে পারে। দীর্ঘদিন ধরে চলা কোনও মামলা আপনার পক্ষে যেতে পারে বলে জ্যোতিষীয় গণনায় ইঙ্গিত রয়েছে। ব্যক্তিগত জীবনেও পুরনো কোনও সম্পর্কের তিক্ততা কমে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি
এই বিশেষ যোগ বৃশ্চিক রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়াতে পারে। কর্মক্ষেত্রে নতুন উদ্যমে কাজ করার শক্তি পাবেন। যে কাজ নিয়ে এত দিন হতাশ ছিলেন, সেটিই ফের শুরু করার সুযোগ তৈরি হতে পারে।

Advertisement

পুরনো কোনও বন্ধু বা পরিচিত ব্যক্তির সাহায্যে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকেও সময়টি ভাল যেতে পারে। পরিশ্রমের সুফল পাওয়ার পাশাপাশি অতিরিক্ত আয়ের নতুন কোনও রাস্তা খুলে যেতে পারে। তবে সুযোগ পেলেই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিস্থিতি বুঝে এগোনো ভাল।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য শনি-মঙ্গলের এই যোগ নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য এলে মানসিক চাপও কিছুটা কমতে পারে। নিজের পরিশ্রমের যথাযথ স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিদেশে গিয়ে চাকরি বা কেরিয়ার গড়ার পরিকল্পনা থাকলে সেই বিষয়ে অগ্রগতি হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসার পরিধি বাড়ানোর নতুন সুযোগ পেতে পারেন। সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পরিচিতি ও সম্মানও বাড়তে পারে। একই সঙ্গে আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্যও কেন্দ্র দৃষ্টি যোগ আর্থিক দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। পুরনো কোনও পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোতে পারে। দীর্ঘদিন ধরে কারও কাছে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ব্যবসায়ীরা নতুন জায়গায় ব্যবসা বাড়ানো বা নতুন কোনও প্রকল্প শুরু করার কথা ভাবলে পরিস্থিতি তাঁদের পক্ষে যেতে পারে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। চাকরিজীবীদের দায়িত্বও বাড়তে পারে। আপাত ভাবে অতিরিক্ত দায়িত্ব মনে হলেও ভবিষ্যতে সেটিই পদোন্নতি বা কেরিয়ারে উন্নতির পথ খুলে দিতে পারে।

কোন দিকে নজর দেবেন?
শনি ও মঙ্গলের এই কেন্দ্র দৃষ্টি যোগ ২০২৬ নিয়ে জ্যোতিষীদের মতে চার রাশির জাতকদের জন্য আশাব্যঞ্জক সময় তৈরি হতে পারে। বিশেষ করে অর্থ, চাকরি, ব্যবসা এবং আটকে থাকা কাজের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

তবে গ্রহের অবস্থানকে কেন্দ্র করে করা এই রাশিফল সাধারণ জ্যোতিষীয় গণনার উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্মছক আলাদা হওয়ায় বাস্তবে ফলও আলাদা হতে পারে। তাই কোনও গুরুত্বপূর্ণ আর্থিক বা কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত শুধুমাত্র রাশিফলের উপর নির্ভর করে নেওয়া উচিত নয়। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement