Advertisement

ঠিক বছর শেষের আগেই কেতুর কেরামতি, আয়বৃদ্ধি 4 রাশির, পড়ুন Ketu Money Horoscope

কেতু চলে উল্টোপথে। আশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। সেই নক্ষত্রে প্রবেশ করতে চলেছে কেতু। এর ফলে শুভ ফল পাবে একাধিক রাশির জাতক ও জাতিকারা।

কেতুর রাশিফল।কেতুর রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 8:33 PM IST
  • আশ্লেষা নক্ষত্রে কেতুর প্রবেশ।
  • মালামাল ৪ রাশির জাতক।

পঞ্জিকা অনুযায়ী, কেতু আগামী ২৫ নভেম্বর, বুধবার আশ্লেষা নক্ষত্রে গোচর করবে। বিকেল ৪টে ৩৪ মিনিটে হবে কেতুর এই প্রবেশ। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত কেতু সেখানেই অবস্থান করবে। জ্যোতিষ মতে, কেতু সব সময় বক্র গতিতেই বিচরণ করে। মানে কেতু উল্টো পথে চলে। আশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ। কেতুর এই নক্ষত্রে প্রবেশ বুদ্ধি, কৌশল, গবেষণা, প্রযুক্তি এবং আচমকা পরিবর্তনের সঙ্গে যুক্ত বিষয়গুলিকে প্রভাবিত করতে পারে। কেতুর নক্ষত্র বদলে লাভবান হবে ৪ রাশি। 

সিংহ রাশি: এই রাশির জাতকদের জন্য কেতুর এই নক্ষত্র পরিবর্তন কেরিয়ারে নতুন দিশা দেখাতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ কোনও প্রকল্পের সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে নিজের কৌশল এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ। আর্থিক দিক থেকেও অতিরিক্ত আয়। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা।

তুলা রাশি: এই রাশির জাতকদের জন্য কেতুর নক্ষত্র পরিবর্তন কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ব্যবসায়ীদের নতুন যোগাযোগের মাধ্যমে লাভ হতে পারে। চাকরিতে পদ এবং দায়িত্ব বাড়ার সম্ভাবনা। অর্থের দিক থেকে আচমকা লাভের সুযোগ আসতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য কেতুর গোচর বিশেষ গুরুত্বপূর্ণ। কেরিয়ার নিয়ে চলা জটিলতা কিছুটা কমতে পারে। নতুন কোনও কাজ শুরু করার সুযোগ আসতে পারে। চাকরি পরিবর্তন বা পদোন্নতি। আর্থিক অবস্থার উন্নতি। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে তাঁদের কৌশল এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা হতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। অর্থ উপার্জন ভাল সুযোগও সামনে আসতে পারে। বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement