Advertisement

Ketu Gochar 2026: ৪ রাশির টাকার সমস্যা শেষ, মঘা নক্ষত্রে কেতুর গোচরে গোল্ডেন টাইম শুরু

এই সময় কেতু এবং শুক্র মিলে ইতিবাচক প্রভাব ফেলবে ৪ রাশির জাতকের উপর। আপনারা জীবনে এগিয়ে যাবেন। টাকার সঙ্কট কেটে যাবে। 

কেতু গোচর ২০২৬কেতু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Apr 2026,
  • अपडेटेड 5:52 PM IST
  • এই সময় কেতু এবং শুক্র মিলে ইতিবাচক প্রভাব ফেলবে ৪ রাশির জাতকের উপর
  • আপনারা জীবনে এগিয়ে যাবেন
  • টাকার সঙ্কট কেটে যাবে

জ্যোতিষ শাস্ত্রে কেতুর বিরাট গুরুত্ব রয়েছে। এটি একটি ছায়া গ্রহ। আর এই গ্রহটি ২ অগাস্ট ২০২৬, রবিবার রাত ১২টা বেজে ০৮ মিনিটে মঘা নক্ষত্রে প্রবেশ করছে। আর কেতু এই নক্ষত্রে ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত থাকবে। 

মাথায় রাখতে হবে, মঘা নক্ষত্রের দ্বিতীয় পদের অধিপতি হল শুক্র। যার ফলে এই সময় কেতু এবং শুক্র মিলে ইতিবাচক প্রভাব ফেলবে ৪ রাশির জাতকের উপর। আপনারা জীবনে এগিয়ে যাবেন। টাকার সঙ্কট কেটে যাবে। তাই দ্রুত সেই সব রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। 

বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য কেতুর এই নক্ষত্র গোচর দারুণ প্রভাব ডেকে আনবে। আপনাদের প্রোমোশন পাওয়ার সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। আয়ও বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। এই সময় স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মিটে যাবে। মন শান্ত হবে। যার ফলে বহু জটিলতার ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। 

সিংহ রাশি
এই রাশির জাতকদের জন্য কেতুর এই নক্ষত্র গোচর দারুণ পরিণাম নিয়ে আসবে। টাকা কমানোর সব বাধা হয়ে যাবে দূর। আপনাদের কথা এবার সমাজে শোনা হবে। কেরিয়ারের স্থিতি আগের থেকে বদলে যাবে। পরিবারের মধ্যেও সকলে আপনার প্রশংসা করবেন। পাশে থাকবেন। তাই ভাল সময় কাটানোর জন্য এখন থেকে তৈরি হয়ে যান।

ধনু রাশি
কেতুর এই নক্ষত্র গোচর ধনু রাশির জীবনেও বাম্পার উন্নতি এনে দেবে। টাকাপয়সার সমস্যা এবার শেষ হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময় আপনাদের সম্মান বাড়বে। ব্যবসাতেও সকলের সাহায্য পাবেন। অনেককেই পাশে পাবেন। প্রেমের সম্পর্ক দারুণ দিকে মোড় নেবে। তাই এই সময়টা ভালভাবে কাটানোর জন্য তৈরি হয়ে যান।

মকর রাশি
এই সময় আপনারা দারুণ ফল পাবেন। এত দিনের পরিশ্রম এবার ফল এনে দেবে। টাকা কমানোর নতুন রাস্তা খুলে যাবে। ভালোবাসার সম্পর্কে রোম্যান্স বাড়বে। স্বামী-স্ত্রীর মধ্যেও সম্পর্ক ঠিক হবে। কেটে যাবে ভুল বোঝাবুঝি। 

Advertisement

এই সময় বিদেশ যাত্রাও হতে পারে। যাঁরা অনেক দিন ধরে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, তাঁরা পেয়ে যেতে পারেন। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

 

Read more!
Advertisement
Advertisement