
জ্যোতিষে কেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। এটি হল ছায়া গ্রহ। কেতুর প্রভাবে জীবনে হঠাৎ করে পরিবর্তন আসে। আর আগামী ৫ ডিসেম্বর কেতু সিংহ রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করছে। যার ফলে আর্থিক অবস্থা ফিরবে। সেই সঙ্গে টাকার অভাব দূর হবে। আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। সেই সঙ্গে নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কেতুর বিশেষ গোচরে কোন ৫ রাশির জীবনে অত্যন্ত শুভ সময় আসবে।
বৃষ রাশি
এই রাশির জন্য়ও খুব ভাল সময় নিয়ে আসবে কেতু গোচর। এই গোচরে আর্থিক উন্নতি পাকা। ইনকামের নয়া পথ তৈরি হবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। ব্যাঙ্কে ঢুকবে অর্থ। এই সময় পরিবারেও ভাল সময় আসবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। তাই চিন্তার কিছু নেই।
মিথুন রাশি
কাজের জায়গায় বিরাট উন্নতি করবে মিথুন রাশি। চাকরি বদলে ফেলতে পারেন। নতুন অফার লেটার পাবেন। শুধু তাই নয়, ব্যবসায়ীরা জীবনে বড় পরিবর্তন লক্ষ করতে পারবেন। সেই সঙ্গে বেড়ে যাবে আত্মবিশ্বাস। কাজের জায়গায় প্রোমোশন হতে পারে। মাইনে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
কন্যা রাশি
এই রাশির জন্যও খুবই ভাল সময় আসবে। আয়ের নতুন রাস্তা দেখতে পাবেন। নয়া ব্যবসা শুরু করতে পারেন। নতুন কোনও জায়গায় বিনিয়োগ করতে পারেন। শুধু তাই নয়, আর্থিক সমস্যার এবার ইতি হয়ে যাবে। পরিবারে সুসময় আসবে। সবার সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
মকর রাশি
এই রাশির জন্যও কেতু গোচরে ভাগ্য বদলে দেবে। চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতির যোগ রয়েছে। অর্থের অভাব মিটে যাবে। হুট করেই বেড়ে যাবে ইনকাম। নয়া স্রোত থেকে টাকা এন্ট্রি নেবে নেবে জীবনে। পরিবারে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। মিটে যাবে দূরত্ব। কাছাকাছি সময় কাটাবেন।
কুম্ভ রাশি
কেতুর গোচরে কুম্ভ রাশির জাতকেরাও বিরাট উন্নতি করবেন। চাকরি এবার পেয়েই যাবেন। অফার লেটার থাকবে একবারে সামনে। এখন যেই কাজ করছেন, সেখানেও পদোন্নতি রয়েছে পাকা। মাইনেও বাড়তে পারে। এই সময় ব্যবসা ও ব্যক্তিগত জীবনে উন্নতি হবে। হুট করে সুখের সন্ধান পাবেন। তাই দুশ্চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।