Advertisement

Ketu Nakshatra Pada Gochar: ২ অগাস্ট কেতুর নক্ষত্র পদ গোচর, ইনকাম বাড়বে ৪ রাশির

কেতুর নক্ষত্র পদ গোচর হতে চলেছে ২ অগাস্ট। তাতেই আয় বাড়বে ৪ রাশির। পরিবারিক সমস্যা মিটে যাবে। আর যা যা লাভ হবে, জেনে নিন।

কেতুর নক্ষত্র গোচরকেতুর নক্ষত্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 2:01 PM IST
  • কেতুর নক্ষত্র পদ গোচর হতে চলেছে ২ অগাস্ট
  • তাতেই আয় বাড়বে ৪ রাশির
  • পরিবারিক সমস্যা মিটে যাবে

কেতুর গোচর জ্যোতিষ শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই গোচর ১২ রাশির উপরই প্রভাব ফেলে। আর ভাল খবর হল, ২ অগাস্ট, ২০২৬ এমনই একটা গোচর তৈরি হতে চলেছে। ওই দিন রাত ১২টা ০৮ মিনিটে মঘা নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করছে কেতু। যার ফলে ৪ রাশির জীবনে অতি শুভ সময় আসবে। 

প্রসঙ্গত, ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই নক্ষত্র পদ গোচর করবে কেতু। তাতে ভাগ্য ফিরবে ৪ রাশির। বাড়বে ইনকাম। আয়ের নতুন রাস্তা দেখতে পাবেন। সেই সঙ্গে পরিবারে শান্তি আসবে। তাই আসুন সেই ৪ রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক। 

মেষ রাশি
কেতুর নক্ষত্র গোচর মেষ রাশির জন্য অত্যন্ত শুভ সময় আসবে। এই যোগে ব্যবসায় এগিয়ে যাবেন। চাকরিতে উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। যার ফলে এক ধাক্কায় ইনকাম অনেকটাই বাড়বে।

এই সময় সংসারে ভাল সময় আসবে। পরিবারে শান্তি বজায় থাকবে। ঝামেলা অশান্তি থেকে রেহাই পাবেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
কেতুর নক্ষত্র পদ গোচরে গোল্ডেন টাইম কাটাবে মিথুন রাশির জাতক এবং জাতিকারা। এই সময় ব্যবসায় উন্নতি হবে। পেতে পারেন নয়া ইনভেস্টমেন্ট। এই সময় আত্মবিশ্বাস বাড়বে। চাকরিতেও উন্নতি হবে। স্বাস্থ্যের হাল ফিরবে। মন ভাল থাকবে। আধ্যাত্মিক কাজে মন বসবে। তাই অহেতুক চিন্তা করে ব্লাড প্রেশার বাড়াবেন না। 

কন্যা রাশি
এই নক্ষত্র পরিবর্তন কন্যা রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। ধর্মীয় কাজে মন বসবে। যে কোনও কাজে সফল হবেন। ব্যবসা বড় হবে। গোল্ডেন টাইম আসবে চাকরি জীবনে। বস কাজ পছন্দ করবেন। নতুন দায়িত্ব দিতে পারেন। এই গোচরে আয়ের নতুন স্রোত তৈরি হবে। ইনকাম বাড়বে। টাকার অভাব মিটে যাবে। পাশাপাশি পরিবারে সকলে মিলেমিশে থাকবেন। 

ধনু রাশি
কেতুর নক্ষত্র পদ গোচরে নতুন রাস্তা খুলে যাবে ধনু রাশির জীবনে। চাকরি বদলানোর বিরাট সুযোগ আসবে। বিরাট টাকার অফার পাবেন। এই সময় পরিবারে ভাল সময় আসবে। সকলে মিলেমিশে থাকতে পারবেন। এই রাশির জাতকেরা সম্মান পাবেন সমাজে। তাই আর চিন্তা করে দিন খারাপ করবেন না।  

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

  

Read more!
Advertisement
Advertisement