Advertisement

5 December থেকে সহায় কেতু, টানা 18 মাস গোল্ডেন টাইম 4 রাশির, পড়ুন Ketu Lucky Zodiacs

ডিসেম্বরে কেতুর রাশি পরিবর্তন। আটেরো মাস ধরে ভাগ্যের সঙ্গ। কপাল খুলতে পারে একাধিক রাশির জাতকের। তৈরি হচ্ছে হঠাৎ অর্থলাভ যোগ। কর্মক্ষেত্রেও উন্নতি।

কেতু রাশিফলকেতু রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 8:59 PM IST
  • কেতুর রাশি পরিবর্তনে ১৮ মাস ধরে ভাগ্যের সঙ্গ।
  • ৪ রাশির জাতকের অর্থলাভ।

বৈদিক জ্যোতিষে রাহু ও কেতু হল ছায়াগ্রহ। এই দুই গ্রহ চলে উল্টো পথে। জ্যোতিষ মতে, রাহু ও কেতু একই শরীরের দুটো অংশ। তাই এই দুই গ্রহের গোচর একই সঙ্গে হয়। তবে তাদের প্রভাব ভিন্ন। জ্যোতিষে কেতু হল মোক্ষের কারক। ব্যক্তির মধ্যে আধ্যাত্মিকতা ও মোক্ষলাভের প্রতি আগ্রহ বাড়ায়। আগামী ৫ ডিসেম্বর কেতু কর্কট রাশিতে এবং রাহু মকর রাশিতে প্রবেশ করবে। পরবর্তী ১৮ মাস এই অবস্থান অনুযায়ী ফল দেবে দুই গ্রহ।  পঞ্জিকা অনুযায়ী, ৫ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবে কেতু। ২০২৮ সালের ২৩ জুন রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। কেতুর কর্কট রাশিতে প্রবেশের ফলে ৪ রাশির জাতক ও জাতিকাদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। হঠাৎ অর্থলাভ, কর্মক্ষেত্রে উন্নতি থেকে শুরু করে ভাগ্যের সঙ্গ পাবেন তাঁরা। দেখে নেওয়া যাক, কেতুর রাশি পরিবর্তনে কোন ৪ রাশির ভাগ্য খুলতে পারে।


মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য কেতুর কর্কট রাশিতে গোচর শুভ ফল দেবে। সুখ-স্বাচ্ছন্দ্য, বাড়ি, গাড়ি ও সম্পত্তি লাভের যোগ। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। পাবেন ভাগ্যের সহায়তা। চাকরিজীবীদের জন্য এই সময়টা লাভজনক হবে। নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি বদলির যোগ। দীর্ঘ দিন ধরে চাকরি পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে ভাল খবর পেতে পারেন।  হঠাৎ অর্থলাভের সম্ভাবনা। আধ্যাত্মিকতার প্রতিও আগ্রহ বাড়বে।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টা অনুকূল। আর্থিক পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। নতুন বাড়ি, গাড়ি কেনার যোগ। দীর্ঘ দিন ধরে চলতে থাকা বিবাদ মিটে যেতে পারে। কেরিয়ারে দারুণ সুযোগ। জীবনে ভোগবিলাস ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। তবে এই সময়ে খরচও বেড়ে যেতে পারে। তাই আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও এই সময়টা শুভ। বাড়বে আয়। ব্যবসায় লাভ বাড়ার যোগ। মনস্কামনা পূরণ হবে।আর্থিক দিক থেকে কেতুর এই গোচর আপনার জন্য খুবই শুভ হতে চলেছে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাবেন। চাকরিজীবীদের আয় বৃদ্ধি এবং পদোন্নতির যোগ। ব্যবসায়ীদের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে। ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি নতুন পথে আয়ের সুযোগ তৈরি হবে। ভাল মুনাফা অর্জন করতে পারবেন। সমাজের কোনও প্রভাবশালী ব্যক্তি, বড় ভাই বা বন্ধুর মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। এমনকি ভ্রমণ থেকেও আর্থিক লাভ হতে পারে।

Advertisement

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকারা পাবেন ভাগ্যের সঙ্গ। দূরে ভ্রমণের যোগ। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতি যোগ। কেরিয়ারে নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা। কাজের ভাল ফল পেতে পারেন। ভাগ্যের সহায়তায় ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। তবে তাড়াহুড়ো করে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ভেবেচিন্তে এই সময়টায় সিদ্ধান্ত নিন।

Read more!
Advertisement
Advertisement