
সব ঠিকঠাক চলছিল। হঠাৎ খরচ বেড়ে গেল। মন অশান্ত। বিনাকারণেই মানসিক টানাপোড়েন। অনেকেই এটা ভাগ্যের খেলা মনে করেন। আবার কেউ কেউ সাধারণ মানসিক চাপ ভেবে এড়িয়ে যান। তবে জ্যোতিষ মতে, এই পরিস্থিতির পিছনে অলক্ষ্যে কাজ করে গ্রহের প্রভাব। বিশেষ করে ছায়াগ্রহ কেতু যখন অশুভ অবস্থানে থাকে, তখন জীবনে অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং মানসিক অস্থিরতা বহুগুণ বাড়িয়ে দেয়। আপনার জীবনে কেতুর কুপ্রভাব পড়েছে? ১০ উপায় দেখেই বুঝতে পারবেন। সেই সঙ্গে জেন নিন মুক্তির উপায়।
১। হঠাৎ আর্থিক ক্ষতি- কোনও পূর্ব পরিকল্পনা ছাড়াই বারবার টাকা খরচ হয়ে যাচ্ছে। সঞ্চয়ে টান পড়া অশুভ কেতুর লক্ষণ।
২। মানসিক অশান্তি ও উদ্বেগ- মনে সবসময় অস্থিরতা থাকে। বিনা কারণে দুশ্চিন্তা হতে পারে। সঠিক সিদ্ধান্ত নিতে না পারা দুর্বল কেতুর স্পষ্ট ইঙ্গিত।
৩। মনোযোগের অভাব- কাজে মন না বসা, পড়াশোনায় অনীহা এবং ঘন ঘন মনোযোগ বিঘ্নিত হওয়াও কেতুর নেতিবাচক প্রভাবের সঙ্গে সম্পর্কিত।
৪। অজানা ভয় ও বিভ্রান্তি- অনেক সময় কোনও স্পষ্ট কারণ ছাড়াই মনে ভয়ের আসে বা বিভিন্ন বিষয় ঘিরে চরম বিভ্রান্তি তৈরি হয়।
৫। সম্পর্কে দূরত্ব- পরিবার বা বন্ধুদের সঙ্গে হঠাৎ দূরত্ব বৃদ্ধি। ঘন ঘন ভুল বোঝাবুঝি হওয়া অশুভ কেতুর অন্যতম লক্ষণ।
৬। ঘুমের সমস্যা- অনিদ্রা, দুঃস্বপ্ন দেখা বা রাতে বারবার ঘুম ভেঙে যাওয়াও কেতুর কুপ্রভাবের লক্ষণ।
৭। আকস্মিক দুর্ঘটনা বা আঘাত- বারবার ছোটখাটো চোট, আঘাত লাগা বা দুর্ঘটনার মুখে পড়াও এই গ্রহের নেতিবাচক প্রভাবের ইঙ্গিত।
৮। নীতি জ্ঞান হারানো- কেতু আধ্যাত্মিকতার কারক গ্রহ হলেও অবস্থান অশুভ হলে ব্যক্তি ঠিক ও ভুলের মধ্যে ফারাক গুলিয়ে ফেলে।
৯। শারীরিক সমস্যা- চর্মরোগ, স্নায়ুর সমস্যা বা হঠাৎ করে জটিল অসুখ কেতুর প্রভাবের আভাস।
১০। একাকীত্বের অনুভূতি- জনসমক্ষে বা ভিড়ের মাঝে থেকেও নিজেকে একা মনে হওয়া এবং সমাজ থেকে বিচ্ছিন্ন করে নেওয়ার প্রবণতা কেতুর প্রভাবেই।
জন্ম ছকে কেতুর প্রভাব ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। আপনার জীবনে যদি এই লক্ষণগুলি দেখতে পান, তাহলে কীভাবে মুক্তি পাবেন?
১। ইতিবাচক চিন্তাভাবনা করুন।
২। নিয়মিত ধ্যান করুন।
৩। নিজেকে পরিস্কারপরিচ্ছন্ন রাখুন।
৪। নতুন পোশাক পরুন।
৫। নিজেকে আনন্দে রাখুন।
৬। সবার সঙ্গে মেলামেশা করুন।
৭। সময়ে ঘুমোন। সময়ে উঠুন।