
ধন, বৈভব ও ঐশ্বর্যের দেবতা কুবের। লোকবিশ্বাস, যে জাতক ও জাতিকাদের উপর কুবেরদেবের কৃপা থাকে, তাঁদের জীবনে কখনও ধনসম্পত্তির অভাব হয় না। শুধু আর্থিক দিক থেকেই তাঁরা শক্তিশালী হন না, সমাজেও যথেষ্ট মানসম্মান এবং প্রতিষ্ঠা লাভ করেন। এমন ৪টি রাশি রয়েছে, যেগুলি কুবেরদেবের অত্যন্ত প্রিয়। ভাগ্যও তাঁদের সহায় হয়। ব্যবসা হোক বা চাকরি, জীবনে স্থায়িত্ব ও সমৃদ্ধি লাভ করেন। জেনে নেওয়া যাক, কোন ৪ রাশির উপর কুবেরের কৃপা সব সময় থাকে।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকারা স্বভাবে শান্ত, স্থির ও পরিশ্রমী হন। অধিপতি শুক্র। তিনি ঐশ্বর্য, সৌন্দর্য ও বিলাসিতার দাতা। কুবের দেবের অত্যন্ত প্রিয় রাশি বৃষ। এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক বুদ্ধি অত্যন্ত প্রখর। শুধু অর্থ উপার্জনই নয়, সঞ্চয় করা এবং সম্পদ বৃদ্ধি করতেও তাঁরা দক্ষ। ব্যবসায় সাফল্য পান। কুবেরদেবের কৃপায় সঞ্চয়ের ভাণ্ডার কখনও শূন্য হয় না। আচমকা আর্থিক লাভের সম্ভাবনাও থাকে। তাঁদের জীবন সাধারণত স্বাচ্ছন্দ্য, আভিজাত্য ও বৈভবে কাটে।
কর্কট রাশি: কর্কট রাশির জাতক ও জাতিকারা আবেগপ্রবণ, সংবেদনশীল ও পরিবারপ্রিয় হন। চন্দ্র অধিপতি। কুবেরদেবের অত্যন্ত প্রিয় রাশি। এই রাশির জাতক ও জাতিকারা অর্থের পাশাপাশি নিজেদের দায়িত্বকেও সমান গুরুত্ব দেন। কুবেরদেবের কৃপায় তাঁদের অর্থের অভাব হয় না। পরিবারের পিছনে অর্থ ব্যয় করে তাঁরা আনন্দ পান। সমাজেও প্রতিষ্ঠা ও সম্মান লাভ করেন। পরোপকারের কাজেও এগিয়ে থাকেন। শুধু অর্থ নয়, সম্মান ও আত্মমর্যাদাও অর্জন করেন। আর্থিক অবস্থাও মজবুত থাকে। জ্যোতিষমতে, এই রাশির উপর কুবেরের সঙ্গে লক্ষ্মীরও কৃপা থাকে।
তুলা রাশি: ভারসাম্য, সৌন্দর্য ও আকর্ষণী ক্ষমতার অধিকারী হন তুলা রাশির জাতক ও জাতিকারা। শুক্র অধিপতি। তাঁরা চিন্তাভাবনায় পরিণত হন। নিজেদের পরিশ্রমে যে লক্ষ্য স্থির করেন, তা পূরণ না করা পর্যন্ত থেমে থাকেন না। তাঁদের ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় যে টাকা চুম্বকের মতো টেনে আনতে পারেন। অর্থ উপার্জনের সুযোগও পান। কুবেরদেবের কৃপায় তাঁদের আয়ের উৎস স্থায়ী থাকে। স্বচ্ছন্দ জীবনযাপন করেন।
ধনু রাশি: ধনু রাশির উপর কুবেরের আশীর্বাদ থাকে। সেই কারণেই এই রাশির জাতক ও জাতিকারা বিপুল ধনসম্পত্তির অধিকারী হন। তাঁরা অত্যন্ত পরিশ্রমী ও সৎ স্বভাবের হন। কুবেরদেবের কৃপায় জীবনে সমস্ত ধরনের পার্থিব সুখসুবিধা লাভ করেন। যত বাধা আসুক না কেন, সহজেই তা কাটিয়ে উঠতে পারেন। যে কাজেই হাত দেন, তাতেই সাফল্য পান।