Advertisement

Labh Drishti Yog 2026: ২৪ জুলাই বুধ শুক্র মিলে বানাচ্ছে লাভ দৃষ্টি যোগ, প্রোমোশন হবে ৪ রাশির, পরিবারে শান্তি

২৪ জুলাই বুধ ও শুক্র বিশেষ কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ। এতে প্রোমোশন হতে পারে ৪ রাশির। পাশাপাশি ব্যবসায় উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারে শান্তি ফিরবে।

লাভ দৃষ্টি যোগলাভ দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 2:24 PM IST
  • ২৪ জুলাই বুধ ও শুক্র বিশেষ কোণে আসছে
  • যার ফলে তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ
  • এতে প্রোমোশন হতে পারে ৪ রাশির

জুলাই মাসে বুধ শুক্র এক অপরের ৬০ ডিগ্রি কোণে আসতে চলেছে। যার ফলে তৈরি হবে লাভ দৃষ্টি যোগ। ২৪ জুলাই, ২০২৬ শুক্রবার রাত ৯টা ৩৯ মিনিটে এই যোগ তৈরি হবে। যার ফলে সেরা সময় আসবে ৪ রাশির জীবনে। 

আসলে বুধ হল বুদ্ধি এবং ব্যবসার কারক। আর প্রেম এবং সুখের কারক শুক্র। আর এই দুই গ্রহ মিলে তৈরি করছে অতি শুভ লাভ দৃষ্টি যোগ। যার ফলে ৪ রাশির সেরা সময় কাটবে। ব্যবসায় এবং চাকরিতে বিরাট উন্নতি হবে। পাশাপাশি জীবনে আসবে সুখ এবং শান্তি। তাই ঝটপট এই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা এই যোগে দারুণ সময় কাটাবেন। আপনাদের পরিবারে সুসময় আসবে। ঘরে শান্তি ফিরবে। পুরনো ঝামেলা-অশান্তি থেকে রেহাই পাবেন। এছাড়া আয়ের নয়া রাস্তা খুলে যাবে। ব্যবসা বাড়বে। নতুন প্রোজেক্ট পাবেন। পাশাপাশি চাকরিতেও বিরাট উন্নতির আশা রয়েছে। প্রোমোশন হতে পারে। সুতরাং চিন্তা নেই। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও শুক্র ও বুধের লাভ দৃষ্টি যোগে বিরাট লাভের মুখ দেখবেন। আপনাদের কথাবার্তার উপর মানুষ এখন বিশ্বাস করবেন। আকর্ষণ তৈরি হবে। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। সেই সঙ্গে ব্যবসায় উন্নতির দিশা পাবেন। সেই সঙ্গে চাকরিতে নতুন করে মাইনে বাড়তে পারে। বড় দায়িত্ব পেতে পারেন। 

তুলা রাশি
এই রাশির জন্যও সময়টা দারুণ কাটবে। শুক্র এবং বুধের এই শুভ যোগে ব্যবসায় বিরাট বিনিয়োগ আসবে। পাশাপাশি নতুন  ব্যবসা শুরু করতেও পারেন। পাশাপাশি এই সময় চাকরির জায়গায় সুনাম বাড়বে। চাকরিতেও উন্নতির সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে তালমিল তৈরি হবে। এছাড়া এই সময় জাতকদের আর্থিক স্থিতি বদলে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের শুক্র এবং বুধ যোগে ভাগ্যের হাল ফিরে যাবে। ব্যবসায় বড় লাভ হবে। কেরিয়ারে বিরাট লাফ দেখতে পাবেন। টাকার অভাব আর থাকবে না। বিবাহিত জীবনে সুখ ফিরবে। ভুল বোঝাবুঝি দূর হবে। পরিবারেও শান্তি ফিরবে। ঝামেলা কেটে যাবে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement