Advertisement

Labh Drishti Yog 2026: জুলাইতে মঙ্গল ও শনির লাভ দৃষ্টি যোগ, ৪ রাশির গোল্ডেন টাইম, ভাগ্যের তালা খুলবে

জুলাইতে মঙ্গল ও শনির লাভ দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। যার ফলে সেরা সময় কাটাবে ৪ রাশি। তাদের ভাগ্য ফিরবে।

লাভ দৃষ্টি যোগলাভ দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2026,
  • अपडेटेड 6:03 PM IST
  • জুলাইতে মঙ্গল ও শনির লাভ দৃষ্টি যোগ তৈরি হচ্ছে
  • যার ফলে সেরা সময় কাটাবে ৪ রাশি
  • তাদের ভাগ্য ফিরবে

বৈদিক জ্যোতিষে, একাধিক গ্রহ মিলে নানা যোগ তৈরি করে। এই সব যোগের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সব রাশির উপরই। আর এমনই একটা যোগ তৈরি হতে চলেছে ১৯ জুলাই, ২০২৬। এই দিন মঙ্গল ও শনি রাত ১১টা ৩৭ মিনিটে পরস্পরের ৬০ ডিগ্রি কোণে আসতে চলেছে। এর ফলে তৈরি হচ্ছে লাভ দৃষ্টি যোগ। এই যোগ কিছু ঘণ্টা স্থায়ী হবে। যার ফল পাবে ৪ রাশি। এই সব রাশির জীবনে সুখ, সমৃদ্ধি আসবে। পাশাপাশি আর্থিক বৃদ্ধিও নিশ্চিত। ভাগ্যের তালা খুলে যাবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশি এই যোগের জন্য সেরা সময় কাটাবেন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে চিন্তা নেই। 

মেষ রাশি
মঙ্গল এবং শনির এই শুভ যোগে ভাল সময় কাটাবে ৪ রাশি। এই যোগে বৈবাহিক জীবনে শান্তি আসবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। বস আপনাদের পাশে থাকবেন। মিলতে পারে প্রোমোশন। এছাড়া এই সময় কাজের জায়গায় সহকর্মীরাও পাশে থাকবেন। পাশাপাশি ব্যবসাতে বিরাট লাভের আশঙ্কা রয়েছে। মোটের উপর সব কাজেই ভাগ্যের সঙ্গ পাবেন।

বৃশ্চিক রাশি
লাভ দৃষ্টি যোগে শুভ পরিমাণ পাবে বৃশ্চিক রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের মানসিক স্থিতি ফিরবে। বাড়বে আত্মবিশ্বাস। শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পাবে। পাশাপাশি শত্রুতা দূর হবে। সকলের সঙ্গে বন্ধুত্ব করে জীবন কাটাতে পারবেন। এই যোগে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ভাল সময় কাটবে। পাশাপাশি মিটে যাবে সব জটিলতা। 

মকর রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল কাটবে। সৌভাগ্য ধরা দেবে। এবার কঠিন কাজ হয়ে যাবে। আত্মবিশ্বাস ফিরে পাবেন জীবনে। ব্যবসায় বিরাট কোনও ডিল ক্র্যাক করে ফেলবেন। পাশাপাশি পুরনো আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। চাকরিতেও বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়া আয়ের নতুন উৎস তৈরি হবে। তাই ফালতু টেনশন ছাড়ুন। ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

কুম্ভ রাশি
এই রাশির জন্য লাভ দৃষ্টি যোগ খুবই ভাল সময় নিয়ে আসবে। বন্ধুরা এই সময় সাহায্য করবে। জীবন এগিয়ে যাবেন। পাশাপাশি চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। মিলতে পারে প্রোমোশন। পাশাপাশি বসের সুনজরে থাকবেন। এছাড়া স্বাস্থ্য ভাল থাকবে। বড় রোগভোগ থেকে সেরে উঠতে পারবেন। এই সময় পরিবার সঙ্গ দেবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।   

 

Read more!
Advertisement
Advertisement