
সনাতন ধর্মে মা লক্ষ্মীর গুরুত্ব অপরিসীম। কোজাগরী লক্ষ্মীপুজোয় নিয়ম মেনে দেবীর পুজো করেন বহু বাঙালি। লোকবিশ্বাস মা লক্ষ্মী প্রসন্ন হলে জীবনে কখনও অর্থের অভাব হয় না। উন্নতির পথও প্রশস্ত হয়। দেবীর কৃপা না থাকলে ঘিরে ধরতে পারে আর্থিক সমস্যা। জ্যোতিষ অনুযায়ী, ৫ রাশির জাতক ও জাতিকাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়, চলুন জেনে নেওয়া যাক।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। যা অর্থ ও সম্পত্তির প্রতীক। এই রাশির জাতক ও জাতিকারা পরিশ্রমী হন। নিজেদের অধ্যবসায়ের জোরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। আর্থিক অভাবের মুখে পড়তে হয় না। দেবীর কৃপায় তাঁদের ভোগবিলাস ও সুখ বৃদ্ধি পায়। শুক্র এবং মা লক্ষ্মীর প্রভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ও মনের মতো সাফল্য লাভ করতে পারেন তাঁরা।
সিংহ রাশি: সিংহ রাশির অধিপতি সূর্য। জ্যোতিষে সূর্য হল গ্রহরাজ। সিংহ রাশির জাতক ও জাতিকারা দৃঢ়চেতা ও বুদ্ধিমান হন। পরিশ্রম এবং নিষ্ঠার জোরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেন। মা লক্ষ্মীর কৃপায় তাঁদের আর্থিক পরিস্থিতি ভাল থাকে। ফলে আর্থিক প্রয়োজনে অন্যের সাহায্য নিতে হয় না। ব্যবসায় ভাল লাভ করতে পারেন।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। লোকবিশ্বাস মা লক্ষ্মীর আশীর্বাদে তাঁরা ধনসম্পত্তির অধিকারী হতে পারেন। দেবীর কৃপায় সুখ ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর সুযোগও আসে। শুক্র অর্থ ও ঐশ্বর্যের কারক গ্রহ। তাই এই রাশির জাতক ও জাতিকাদের জীবনে সুখসমৃদ্ধি থাকে। আর্থিক অনটনের মুখে পড়তে হয় না।
বৃশ্চিক রাশি: এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। যা সাহস ও শক্তির প্রতীক। এই রাশির জাতক ও জাতিকারা পরিশ্রমী ও সাহসী হন। জ্যোতিষ অনুযায়ী, মা লক্ষ্মী তাঁদের উপর প্রসন্ন থাকেন। নিজেদের পরিশ্রমের ফল তুলনামূলক কম বয়সেই পেতে পারেন। ধনসম্পত্তির অভাবও হয় না।
মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকারাও মা লক্ষ্মীর প্রিয়। নিজেদের পরিশ্রমের মাধ্যমেই দেবীর আশীর্বাদ লাভ করেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকে। সম্পত্তি করতে পারেন। ব্যবসা থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা। চাকরিতেও তাঁরা ভাল করেন।