Advertisement

Lakshmi Narayan Rajyog 2026: ২৬ সেপ্টেম্বর বুধ ও শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগ, ৪ রাশির ধনসম্পদ বৃদ্ধি, ভাগ্যের সঙ্গ

২৬ সেপ্টেম্বর বুধ ও শুক্রের মহাসংযোগ। যার ফলে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই যোগে বিরাট উন্নতি হবে ৪ রাশির। ভাগ্য পাশে থাকবে। টাকার অভাব মিটবে। ধনসম্পদ বাড়বে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগ ২০২৬লক্ষ্মী নারায়ণ রাজযোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2026,
  • अपडेटेड 5:41 PM IST
  • ২৬ সেপ্টেম্বর বুধ ও শুক্রের মহাসংযোগ
  • যার ফলে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ
  • এই যোগে বিরাট উন্নতি হবে ৪ রাশির

জ্যোতিষ মতে, বুধ হল বুদ্ধি, যুক্তি ও ব্যবসার কারক। অন্যদিকে শুক্র হল ধন, সম্পত্তি, সৌন্দর্য ও বিলাসিতার কারক। আর এই দুই গ্রহ ২৬ সেপ্টেম্বর ২০২৬ মহা সংযোগ তৈরি করছে। যার ফলে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। আর বুধ ও শুক্রের এই যোগে ভাগ্য বদলে যাবে ৪ রাশির। বিরাট উন্নতি শুধু সময়ের অপেক্ষা। টাকার অভাব মিটবে। নতুন সম্পত্তি কিনতে পারবেন। জীবনে সাফল্য মিলবে। ভাগ্য সঙ্গ দেবে। 

তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি লক্ষ্মী নারায়ণ রাজযোগে দারুণ সময় কাটাবে। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

মেষ রাশির
বুধ ও শুক্র মিলে বানাচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। যার ফলে টাকা নিয়ে চিন্তা শেষ হবে মেষ রাশির। প্রচুর অর্থলাভ হবে। অফিসে ভাল সময় শুরু হবে। বাড়তে পারে মাইনে। পলিটিক্সেও এগিয়ে যেতে পারেন। এই সময় ব্যবসা বড় হবে। এই যোগে নতুন বাড়ি ও ঘর কিনতে পারেন। সেই সঙ্গে সাফল্য ধরা দেবে। ভাগ্য সঙ্গ দেবে। 

কুম্ভ রাশি
এই রাশির জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ শুভ সময় নিয়ে আসবে। গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। অর্থ সঙ্কট মিটবে। চাপ সামলে বড় জায়গায় চলে যাবেন। এই সময় চাকরিতে বিপদ থাকবে না। নতুন কাজ পেতে পারেন। এছাড়া লোন থেকে মুক্তি মিলবে। ব্যবসায় আসবে নতুন বিনিয়োগ। লাভ বাড়বে। সমাজে মান-সম্মান বাড়বে। তাই চিন্তার কিছু নেই। 

তুলা রাশি
তুলা রাশির জাতক এবং জাতিকারাও এই সময়টা দারুণ কাটাবেন। লক্ষ্মী নারায়ণ রাজযোগে এগিয়ে যাবেন। নতুন কাজ পাবেন। পুরনো চাকরিতেও বিরাট উন্নতি হবে। প্রোমোশনের যোগ রয়েছে। এই সময় সম্পত্তি কিনতে পারেন। গাড়ি, স্কুটার ও বাইক কেনার জন্যও সময়টা অনুকূল। তবে অবশ্যই নিজের পকেট বুঝে সিদ্ধান্ত নেবেন। 

তুলা রাশি
বুধ ও শুক্রের মহা সংযোগে তৈরি হচ্ছে এই বিশেষ যোগ। এর ফলে আয়ের উৎস বাড়বে। টাকার চিন্তা দূর হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় চাকরিতেও বিরাট উন্নতি হতে পারে। সেই সঙ্গে পুরনো বিনিয়োগে বাম্পার রিটার্ন পাবেন। এখন মন শান্ত থাকবে। ভাগ্য পাশে থাকবে। তাই অধিকাংশ সিদ্ধান্তই ইতিবাচক ফলাফল ডেকে আনবে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement