
হিন্দুধর্মে ধনতেরসের উৎসবকে সুখসমৃদ্ধি, অর্থ ও সৌভাগ্যের প্রতীক। এই দিনে সোনা-রুপো, বাসনপত্র কেনা শুভ। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ৬ নভেম্বর শুক্র ও বুধের সংযোগে তৈরি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। জ্যোতিষ মতে, এই যোগের সঙ্গে অর্থ, বিলাসিতা, সুখস্বাচ্ছন্দ্য এবং ব্যবসায় উন্নতির সম্পর্ক রয়েছে। বুধ বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা ও হিসাবনিকাশের কারক গ্রহ। অন্যদিকে শুক্র হল সুখ, ঐশ্বর্য ও ভোগবিলাসের দাতা। এই দুই গ্রহ অনুকূল অবস্থানে থাকলে অর্থ উপার্জনের নতুন সুযোগ, ব্যবসায় লাভ এবং জীবনযাত্রার মান বাড়ে। এই যোগের প্রভাবে কোন কোন রাশির জাতকদের জীবনে অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই যোগ আর্থিক ক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। চাকরিজীবীরা পরিশ্রমের সুফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগ থেকে সুযোগ পাবেন। তবে তাড়াহুড়ো করে বিনিয়োগ না করাই ভাল। খরচের উপরেও নিয়ন্ত্রণ রাখা দরকার।
কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের উপর থাকবে বুধের প্রভাব। সেই কারণে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আটকে থাকা কাজ শেষ হবে। নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের লেনদেন ও ব্যবসায়িক কৌশল থেকে লাভ করবেন। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত লাভজনক হবে।
তুলা রাশি: এই রাশির অধিপতি শুক্র। তাই শুক্রের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষীয় যোগ আপনার জন্য শুভ। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আয় বাড়বে। কাজে আসবে সাফল্য। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা। চাকরি বদলানোর সুযোগ। নতুন কোনও পরিকল্পনায় লাভ। ভেবেচিন্তে পদক্ষেপ করা উচিত।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে সময়টি অনুকূল। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগ কাজে লাগিয়ে লাভের চেষ্টা করতে পারেন। আর্থিক স্থিতি আরও মজবুত হবে। সঞ্চয় বাড়ানোর সুযোগ। অপ্রয়োজনীয় খরচ কমান।