Advertisement

Lakshmi Narayan Rajyog: 26 September To 6 November লক্ষ্মীনারায়ণ যোগে মালামাল 4 রাশি

বুধ ও শুক্রের যোগ। বুদ্ধিমত্তার সঙ্গে মিলবে বিলাস ও বৈভব। বুধ ও শুক্র একই রাশিতে অবস্থান করলে তাকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। ২৬ সেপ্টেম্বর তুলা রাশিতে তৈরি হতে চলেছে এই যোগ।

লক্ষ্মীনারায়ণ রাজযোগলক্ষ্মীনারায়ণ রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 10:39 PM IST
  • সেপ্টেম্বরেই তুলা রাশিতে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ।
  • এই যোগে লাভবান ৪ রাশির জাতক।

জ্যোতিষশাস্ত্রে গ্রহের সংযোগের বিশেষ গুরুত্ব রয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বুধ ও শুক্রের যোগে তৈরি হতে চলেছে অত্যন্ত শুভ একটি যোগ। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই অবস্থান করছে শুক্র। বুধ ও শুক্রের এই যোগে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই যোগ বুদ্ধি, ব্যবসা, অর্থ, সুখ এবং কেরিয়ারে ইতিবাচক ফল দেয়। বাড়ায় মান-সম্মান এবং প্রতিপত্তি। ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৮ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। যেখানে আগে থেকেই রয়েছে শুক্র। লক্ষ্মী নারায়ণ রাজযোগ থাকবে ৬ নভেম্বর পর্যন্ত।

তুলা রাশি: লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে তুলা রাশিতেই। ফলে এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিজীবীদের নতুন দায়িত্ব, পদোন্নতি বা আরও ভাল সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি লাভজনক হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। আয়ের নতুন পথও খুলে যেতে পারে।

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য বুধ ও শুক্রের সংযোগ আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ব্যবসায়ীরা নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ। চাকরিজীবীদের কেরিয়ারে উন্নতির নতুন দরজা খুলতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হবে। বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভাবনাচিন্তা করা জরুরি।

কুম্ভ রাশি: এই রাশির জাতকদের জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ কেরিয়ার এবং আয়ের দিক থেকে শুভ ফল দিতে পারে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীরা নতুন প্রকল্প বা নতুন গ্রাহকের মাধ্যমে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও আর্থিক বিষয়েও ইতিবাচক ফল মিলতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতকদের কেরিয়ারে নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে এই রাজযোগ। চাকরি পরিবর্তন বা নতুন কোনও দায়িত্বের সন্ধানে থাকা ব্যক্তিরা ভাল সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের সামনে লাভের নতুন পথ খুলতে পারে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে ভাল হবে। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement