Advertisement

ধন ও বৈভবে ভরে উঠবে ৪ রাশি, অর্থলাভের যোগ, পড়ুন Lakshmi Narayan Rajyog Lucky Zodiacs

নভেম্বরেই শুক্র ও বুধের সংযোগে তৈরি হতে চলেছে শুভ লক্ষ্মীনারায়ণ যোগ। যার প্রভাব পড়বে একাধিক রাশির উপরে। চলুন জেনে নেওয়া যাক।

রাশিফল।রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 9:32 PM IST
  • বুধ ও শুক্রের সংযোগে তৈরি হয় লক্ষ্মীনারায়ণ রাজযোগ।
  • দুই গ্রহের শুভ অবস্থানে ইতিবাচক ফল।

আগামী ২২ নভেম্বর শুক্র ও বুধের সংযোগে তৈরি হতে চলেছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই যোগ সুখ, ঐশ্বর্য, অর্থ এবং বুদ্ধিমত্তার সঙ্গে সম্পর্কিত। শুক্র ও বুধ একসঙ্গে অবস্থান করলে অর্থ, ব্যবসা, কেরিয়ার এবং সুখস্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ভাল ফল মেলে। পঞ্জিকা বলছে, ২২ নভেম্বর সন্ধ্যা ৫টা ২১ মিনিটে নিজের রাশি তুলায় প্রবেশ করবে ধনসম্পদের গ্রহ শুক্র। সেখানে আগে থেকেই অবস্থান করছে বুধ। ফলে শুক্র ও বুধের সংযোগে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই রাজযোগ ২ ডিসেম্বর পর্যন্ত থাকবে।  ওই দিন তুলা ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুধ। এর ফলে লাভ হবে ৩ রাশির জাতক ও জাতিকাদের। 

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ শুভ হতে চলেছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। আর্থিক পরিস্থিতির উন্নতি। আয়ের নতুন পথ খুলতে পারে।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের চাকরি ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে। যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায় মুনাফা বাড়ার যোগ। বড় কোনও ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই ভাল।

তুলা: এই রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই এই রাশির জাতক ও জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। চাকরিতে উন্নতি, বেতন বৃদ্ধি এবং নতুন দায়িত্ব পাওয়ার যোগ। ব্যবসার পরিধি বাড়তে পারে। আর্থিক পরিস্থিতিও মজবুত হওয়ার সম্ভাবনা। পরিবারে সুখ। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হওয়ায় মন আনন্দে ভরে উঠবে।

ধনু রাশি- এই রাশি জাতক ও জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৌভাগ্য নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। আপনার ইচ্ছাপূরণের সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। যাঁরা চাকরি বদলের চেষ্টা করছেন, তাঁরাও ইতিবাচক খবর পেতে পারেন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement