Advertisement

Lakshmi Narayan Rajyog: চাকরি ও জীবনে টার্নিং পয়েন্ট, ২৬ সেপ্টেম্বর লক্ষ্মী নারায়ণ রাজযোগে ৫ রাশির গোল্ডেন টাইম

২৬ সেপ্টেম্বর থেকেই অ্যাক্টিভ হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। এই যোগে দারুণ সময় আসবে ৫ রাশির জীবনে। উন্নতি পাকা। চাকরিতে ভাল সময় কাটবে। জীবনে আসবে সুখ।

লক্ষ্মী নারায়ণ রাজযোগলক্ষ্মী নারায়ণ রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Sep 2026,
  • अपडेटेड 9:17 AM IST
  • ২৬ সেপ্টেম্বর থেকেই অ্যাক্টিভ হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ
  • এই যোগে দারুণ সময় আসবে ৫ রাশির জীবনে
  • চাকরিতে ভাল সময় কাটবে

বৈদিক জ্যোতিষ মতে, বুধ এবং শুক্রের যুতি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ, এই যুতির মাধ্যমে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগ ধন, সম্পত্তি, সফলতা, ঐশ্বর্য ও সুখ এনে দেয়। আর বড় খবর হল, ২৬ সেপ্টেম্বর বুধ গোচর করে শুক্রের তুলা রাশিতে প্রবেশ করছে। এই রাশিতে প্রথম থেকেই বসে রয়েছে শুক্র। যার ফলে বুধ ও শুক্রের অত্যন্ত শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। এতে জীবনে টার্নিং পয়েন্ট আসবে ৫ রাশির। বিরাট উন্নতি হবে। চাকরি থেকে জীবনে সেরা সময় শুরু। গোল্ডেন টাইম শুরু। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন লক্ষ্মী নারায়ণ রাজযোগে ঠিক কোন কোন রাশির জন্য সেরা সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই। 

বৃষ রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগে বৃষ রাশির জন্য সেরা সময় আসবে। অনেক সমস্যা দূর হবে। চাকরিতে আসবে টার্নিং পয়েন্ট। জীবনে সুখ ধরা দেবে। এই সময় পজিটিভ পরিবর্তন আসবে। এই যোগে গোল্ডেন টাইমে প্রবেশ করতে পারবেন। মিটে যাবে পারিবারিক ঝামেলা। তাই চিন্তার কিছু নেই। 

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও বিরাট উন্নতি করতে পারবেন। মান ও সম্মান বাড়বে। চাকরিতে উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় ব্যবসাও বড় হবে। এই রাজযোগে নতুন প্রোজেক্টে কাজ করার সুযোগ মিলবে। এছাড়া টাকার অভাব মিটে যাবে। তাই দুশ্চিন্তা থেকে দূরে থাকুন। 

কন্যা রাশি
কমিউনিকেশন স্কিলের জোরে জীবনে এগিয়ে যাবেন। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। এই যোগে গোল্ডেন টাইম কাটাতে পারবেন। শুধু তাই নয়, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে ব্যবসায় আসবে নতুন ডিল। বিরাট লাভ হবে জীবনে। তাই টেনশন নেবেন না একবারে। 

তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগ বলে কথা। এই সময় সেরার সেরা সময় কাটাবে তুলা রাশির জাতক এবং জাতিকারা। এই যোগে আটকে থাকা কাজ হয়ে যাবে। নতুন করে সম্পত্তি কিনতে পারেন। সেই সঙ্গে পুরনো কোনও স্বপ্ন পূর্ণ হতে পারে। এই রাজযোগে পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবেও পেতে পারেন। এমনকী সংসারে ঝামেলা ও অশান্তি থেকেও মুক্তি পাবেন। 

Advertisement

মকর রাশি
এই রাশির জন্যও লক্ষ্মী নারায়ণ রাজযোগ উন্নতির রাস্তা খুলে দেবে। নতুন চাকরি পেতে পারেন। মন ভাল থাকবে। ব্যবসা বড় হবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে ভাল রেজাল্ট হবে। এই যোগে পরিবারে সুসময় আসবে। টাকার অভাব থাকবে না। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  


 

Read more!
Advertisement
Advertisement