Advertisement

Lakshmi Narayan Rajyog 2026 Rashifal: মিথুনে বুধ-শুক্রের যুগলবন্দিতে, মে মাসের শেষেই ৫ রাশির খুলবে ভাগ্যের তালা

Lakshmi Narayan Rajyog 2026 Rashifal: ফলে মিথুনের ঘরে বুধ ও শুক্রের যুগল অবস্থানের কারণে এই সময়কে অত্যন্ত ফলদায়ক ধরা হচ্ছে। এই দুই গ্রহের মিলনে যে রাজযোগ তৈরি হবে, তা আগামী ৮ জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এই ১০ দিন বেশ কিছু রাশির জাতকদের জীবনে অর্থ ও প্রতিপত্তির বন্যা বয়ে যেতে পারে।

গজলক্ষ্মী যোগ ২০২৬গজলক্ষ্মী যোগ ২০২৬
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 May 2026,
  • अपडेटेड 7:41 PM IST

Lakshmi Narayan Rajyog 2026 Rashifal: জ্যোতিষশাস্ত্রের গণনায় মে মাসের শেষ ভাগ এবার চরম মহাজাগতিক মাহেন্দ্রক্ষণ নিয়ে আসছে। বুধ ও শুক্রের পরম মিতালিতে এবার আকাশে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ ‘লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। জ্যোতিষীদের মতে, এই বিশেষ রাজযোগের প্রভাবে বেশ কিছু রাশির জীবনে রাতারাতি বদলে যেতে পারে ভাগ্যের চাকা, খুলে যেতে পারে অভূতপূর্ব উন্নতির নতুন দরজা। আর্থিক পরিস্থিতিতে আসতে চলেছে বিরাট এবং ইতিবাচক পরিবর্তন।

আসলে ধন, বিলাসিতা ও সৌন্দর্যের কারক গ্রহ শুক্র আগামী ১৪ মে থেকেই মিথুন রাশিতে জাঁকিয়ে বসেছে। এরপর মে মাসের শেষলগ্নে, অর্থাৎ ২৯ মে বুধদেব পা রাখবেন এই একই রাশিতে। ফলে মিথুনের ঘরে বুধ ও শুক্রের যুগল অবস্থানের কারণে এই সময়কে অত্যন্ত ফলদায়ক ধরা হচ্ছে। এই দুই গ্রহের মিলনে যে রাজযোগ তৈরি হবে, তা আগামী ৮ জুন পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ এই ১০ দিন বেশ কিছু রাশির জাতকদের জীবনে অর্থ ও প্রতিপত্তির বন্যা বয়ে যেতে পারে।

মিথুন রাশি
যেহেতু মিথুন রাশিতেই এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে, তাই এই রাশির জাতকদের জন্য সময়টা ম্যাজিকের মতো কাটবে। কর্মক্ষেত্রে হঠাতই নতুন বড় দায়িত্ব বা কাঙ্ক্ষিত পদোন্নতির সুযোগ চলে আসতে পারে। বেকার বা চাকরিপ্রার্থীদের কাছে আসতে পারে মোটা মাইনের নতুন চাকরির প্রস্তাব। এমন কিছু কাজ এই ১০ দিনে সফল হবে, যা সুদূর ভবিষ্যতে বড়সড় আর্থিক লাভের রাস্তা পরিষ্কার করে দেবে।

বৃষ রাশি
এই রাজযোগ বৃষ রাশির জাতকদের কর্মজীবনে দুর্দান্ত সাফল্য এনে দিতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি মিলতে পারে নতুন কোনও আকর্ষণীয় সুযোগ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আচমকাই ফেরত পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীরা মোটা টাকা অপ্রত্যাশিত লাভের মুখ দেখবেন। আর যাঁরা সিঙ্গল, তাঁদের সানাই বাজার অর্থাৎ বিয়ের সম্ভাবনা কিন্তু আরও জোরদার হতে চলেছে।

Advertisement

সিংহ রাশি
মে মাসের শেষের এই সময়টা সিংহ রাশির জাতকদের সমাজে সম্মান, যশ ও প্রতিপত্তি এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। বিশেষ করে যাঁরা সরকারি চাকরি, প্রশাসনিক কাজ কিংবা রাজনীতির জগতের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময়টা সোনায় সোহাগা। নিজস্ব ব্যবসা থাকলে এই ১০ দিনে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা হঠাতই কোনও গুপ্তধন বা বড়সড় আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে। ব্যবসায়ীরা রাতারাতি বড় কোনও অর্ডার বা নতুন ক্লায়েন্ট পেয়ে পকেট ভারী করতে পারেন। চাকরিজীবীদের ক্ষেত্রে তাঁদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করবে কর্তৃপক্ষ। বেতন বৃদ্ধি কিংবা অতিরিক্ত আয়ের নতুন উৎস তৈরি হতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের ব্যাঙ্ক ব্যালেন্স এই সময়ে একলাফে অনেকটা বাড়তে পারে, ফলে আর্থিক পরিস্থিতি হবে দারুণ মজবুত। বহুদিনের আটকে থাকা টাকা শেষমেশ হাতে আসার যোগ রয়েছে। বড় কোনও জায়গায় বিনিয়োগের দারুণ সুযোগ মিলতে পারে, তবে জ্যোতিষীদের পরামর্শ, না ভেবেচিন্তে তাড়াহুড়ো করে টাকা ঢালবেন না। তবে শুধু অর্থ নয়, ব্যক্তিগত সম্পর্কেও এই সময় ভালোবাসা ও বোঝাপড়া বহুগুণ বাড়বে।

 

Read more!
Advertisement
Advertisement