Advertisement

Laxmi Narayan Rajyog: সেপ্টেম্বরেই অ্যাক্টিভ হবে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৫ রাশি পাবে হরিপ্রিয়ার আশীর্বাদ

Budh Shukra Yuti: চলতি মাসের শেষে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন ৫ রাশি। কারণ ওই সময় কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করবে গ্রহরাজ বুধ।

এই মাসেই অ্যাক্টিভ হবে লক্ষ্মী-নারায়ণ রাজযোগএই মাসেই অ্যাক্টিভ হবে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 9:56 AM IST
  • চলতি মাসের শেষের দিকে আসছে একটি শুভ যোগ।
  • ২৬ সেপ্টেম্বর গ্রহরাজ বুধ কন্যা রাশি ত্যাগ করে এন্ট্রি নেবে তুলা রাশিতে।
  • বুধ ও শুক্রের এই সংযোগ অত্যন্ত শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি করবে।

চলতি মাসের শেষের দিকে আসছে একটি শুভ যোগ। আগামী ২৬ সেপ্টেম্বর গ্রহরাজ বুধ কন্যা রাশি ত্যাগ করে এন্ট্রি নেবে তুলা রাশিতে।  ধন, সমৃদ্ধি এবং সৌন্দর্যের প্রতীক গ্রহ শুক্র ইতিমধ্যেই তুলা রাশিতে অবস্থান করছে। ফলে তুলা রাশিতে বুধ ও শুক্রের এই সংযোগ অত্যন্ত শুভ লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি করবে।

জ্যোতিষশাস্ত্রে লক্ষ্মী নারায়ণ রাজযোগকে এমন একটি যোগ হিসেবে বিবেচনা করা হয় যা সুখ, সমৃদ্ধি, সম্পদ এবং ব্যবসায় বিপুল সাফল্য এনে দিতে পারে।  এই রাজযোগের প্রভাবে নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক-জাতিকারা অনেকটা উপকৃত হবেন। আর্থিক উন্নতির খাতে জোয়ার আসবে।

মিথুন রাশি

এই রাজযোগ মিথুন রাশির  পঞ্চম ঘরে গঠিত হওয়ার কারণে শিক্ষা ও প্রতিযোগিতার ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ সম্ভব। শেয়ার বাজার, ফটকাবাজি বা লটারি ইত্যাদির মাধ্যমে আকস্মিক টাকা আসতে পারে। প্রেম জীবনে মধুরতা আসবে এবং কিছু সুখবরও শুনতে পারেন।

তুলা রাশি

এই রাজযোগটি তুলার জাতক-জাতিকাদের প্রথম ঘরে  গঠিত হচ্ছে। ফলে এটি ব্যক্তিত্বকে উন্নত করবে এবং সমাজে আপনার সম্মান বৃদ্ধি করবে। ব্যবসার সঙ্গে যুক্ত থাকলে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং প্রচুর মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যের ক্ষেত্রে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে।

ধনু রাশি

এই রাশির একাদশ ঘরে এই রাজযোগ গঠিত হচ্ছে। ফলে আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় ঘটবে। যা থেকে মোটা টাকা লাভ করতে পারেন। ব্যবসায় আটকে থাকা প্রজেক্টগুলি পুনরায় চালু হতে পারে। নতুন কাজ শুরু করার জন্য এটা ভালো সময়।

কুম্ভ রাশি

এই রাশির নবম ঘরে বুধ ও শুক্রের সংযোগের কারণে ভাগ্য আপনার সহায় হবে। ধর্মীয় বা ব্যবসায়িক ভ্রমণের সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে।  দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা সরকারি বা আইনি কাজের শুভ নিষ্পত্তি হবে। 

মকর রাশি

Advertisement

মকরের দশম ঘরে এই রাজযোগ তৈরি হচ্ছে। ফলে চাকরিজীবী ব্যক্তিদের জন্য শুভ সময়। অফিসে পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা কোনো বড় কোম্পানি থেকে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement