Advertisement

Lakshmi Narayan Yog 2026: মে মাসেই খুলে যাবে ভাগ্যের সিন্দুক, বাম্পার ইনকাম ৪ রাশির, লক্ষ্মী নারায়ণ যোগের কৃপা

জ্যোতিষ শাস্ত্র মতে, ১৪ মে ২০২৬ ধনের কারক শুক্র মিথুন রাশিতে গোচর করতে চলেছে। ও দিকে আবার ২৯ মে ২০২৬ বুধও এই রাশিতে প্রবেশ করছে। আর বৈদিক জ্যোতিষ মতে, শুক্র এবং বুধের যুতি তৈরি হলে তাকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। এই যোগ সুখ, বিলাসিতা, ব্যবসায়িক সফলতা এবং মানসম্মান বৃদ্ধি করে। আর এবারও তেমন ঘটনাই ঘটতে চলেছে। 

লক্ষ্মী নারায়ণ যোগলক্ষ্মী নারায়ণ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 3:00 PM IST
  • ১৪ মে ২০২৬ ধনের কারক শুক্র মিথুন রাশিতে গোচর করতে চলেছে
  • ও দিকে আবার ২৯ মে ২০২৬ বুধও এই রাশিতে প্রবেশ করছে
  • শুক্র এবং বুধের যুতি তৈরি হলে তাকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়

জ্যোতিষ শাস্ত্র মতে, ১৪ মে ২০২৬ ধনের কারক শুক্র মিথুন রাশিতে গোচর করতে চলেছে। ও দিকে আবার ২৯ মে ২০২৬ বুধ দেবও এই রাশিতে প্রবেশ করছে। আর বৈদিক জ্যোতিষ মতে, শুক্র এবং বুধের যুতি তৈরি হলে তাকে লক্ষ্মী নারায়ণ যোগ বলা হয়। এই যোগ সুখ, বিলাসিতা, ব্যবসায়িক সফলতা এবং মানসম্মান বৃদ্ধি করে। আর এবারও তেমন ঘটনাই ঘটতে চলেছে। 

জ্যোতিষ জানাচ্ছে, লক্ষ্মী নারায়ণ যোগের জন্য ৪ রাশির জীবনে ভাল সময় আসবে। টাকার অভাব হবে শেষ। পাশাপাশি আরও নানাবিধ লাভ মিলবে। তাই এখন থেকেই জেনে নিন কোন ৪ রাশির জন্য ভাল সময় আসতে চলেছে।

মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্যও সেরার সময় আনবে লক্ষ্মী নারায়ণ যোগ। এই যোগে অনেক দিন ধরে আটকে থাকা কাজে গতি আসবে। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। এই সময় চাকরি বদলে নিতে পারেন। যাঁরা অনেক দিন ধরে চাকরি পাচ্ছেন না, তাঁরাও পেয়ে যেতে পারেন। এই সময় পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতে কারও সাহায্য পাবেন। যার ফলে আর্থিক স্থিতি বদলে যাবে। 

কন্যা রাশি
এই রাশির জন্যও সময়টা ভালই যাবে। লক্ষ্মী নারায়ণ যোগে চাকরিতে পেতে পারেন নতুন দায়িত্ব। শুধু তাই নয়, এই সময় পরিশ্রমের ঠিক ঠাক ফল পাবেন। সামাজিক সম্মানও এই সময় বৃদ্ধি পাবে। কোনও অভিজ্ঞ ব্যক্তির সাহায্য মিলবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগে তুলা রাশির জাতক-জাতিকাও গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। ধীরে ধীরে এগনোর বদলে এবার লাফ দিয়ে হবে প্রোমোশন। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। অনেকেই চাইবেন পরামর্শ। এই সময় টাকা বিনিয়োগ করতে পারেন। তাতে ভাল ফল পাবেন। যাঁরা ব্যবসা করছেন, তাঁরা সেটা বড় করার চেষ্টা করুন। এই সময় পুরনো প্ল্যান কাজে লাগবে। 

ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। আপনারা এই সময় নিজেদের জন্য জীবনসাথী খুঁজে পাবেন। সম্পর্কের দ্বন্দ্ব মিটে যাবে। ব্যবসায় এগিয়ে যাবেন। এবার বিজনেস পার্টনার সাহায্য করবে। পাশাপাশি এখন প্রপার্টিও কিনতে পারেন। 

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
  
 

 

Read more!
Advertisement
Advertisement