
আগামী ২৬ সেপ্টেম্বর কন্যা রাশি ছেড়ে বন্ধু শুক্রের রাশি তুলায় প্রবেশ করবে গ্রহের রাজকুমার বুধ। তুলায় ইতিমধ্যেই অবস্থান করছে শুক্র। ফলে একই রাশিতে বুধ ও শুক্রের সংযোগে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। জ্যোতিষ মতে, এই যোগের প্রভাব পড়বে ৪ রাশির উপরে। ভোগ, বিলাস, সুখ, সমৃদ্ধি এবং মান-সম্মান বৃদ্ধির সম্ভাবনা। পঞ্জিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪১ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। সেখানেই শুক্রের সঙ্গে সংযোগে তৈরি হবে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এই রাজযোগ ৬ নভেম্বর পর্যন্ত থাকবে। এর পর শুক্র আবার কন্যা রাশিতে প্রবেশ করবে।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্র ও বুধের এই সংযোগ অনুকূল হতে পারে। তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল ও আনন্দময় সময় কাটানোর সুযোগ। সমাজে মান-সম্মানও বাড়তে পারে। এই সময়ে স্বাস্থ্য ভাল থাকবে। অর্থ উপার্জনের সুযোগও আসবে। তবে রাগ বাড়তে পারে, তাই সংযত থাকা জরুরি।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ লাভজনক। ব্যবসায় লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে সুবিধা পেতে পারেন। বাড়তে পারে আপনার সুখ ও স্বাচ্ছন্দ্য। সমাজে মানসম্মানও বাড়বে। স্বাস্থ্য এবং শত্রুপক্ষের বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। নিজের কাজের মাধ্যমে নতুন সুযোগ পাবেন।
কন্যা রাশি:এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ শুভ। আর্থিক পরিস্থিতিতে উন্নতি হতে পারে। আচমকা অর্থলাভের সম্ভাবনা। আয়ের নতুন উৎসও খুলতে পারে। সুখ ও সমৃদ্ধি লাভ। এই সময়ে কোনও কাজে হাত দিলে তাতে সাফল্য পাওয়ার সম্ভাবনা।
তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই লক্ষ্মীনারায়ণ রাজযোগ অত্যন্ত শুভ চলেছে। বুধ ও শুক্রের সংযোগে পেতে পারেন শুভ ফল। চাকরি ও ব্যবসায় লাভের সুযোগ। সেই সঙ্গে রয়েছে অর্থলাভের যোগও। জীবনে সুখ ও আনন্দের পরিবেশ। দাম্পত্য জীবনেও সুখ।