
মে মাস একবারে শেষের পথে। আর এই সময়টা দারুণ কাটবে কিছু রাশির। কারণ, মে মাসের শেষে তৈরি হচ্ছে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। এই যোগে কিছু রাশির উন্নতির রাস্তা খুলে যাবে। বদলে যাবে আর্থিক স্থিতি। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন এই যোগ কখন তৈরি হচ্ছে।
১০ দিন বাম্পার সময় কাটবে
ধনের দাতা শুক্র ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করেছে। আর ২৯ মে ২০২৬ বুধও এই রাশিতে প্রবেশ করবে। যার ফলে মিথুন রাশিতে বুধ এবং শুক্রের যুতি তৈরি হবে। এটিই লক্ষ্মী নারায়ণ যোগ। আর ৮ জুন ২০২৬ পর্যন্ত, অর্থাৎ ১০ দিন এই যোগ সক্রিয় থাকবে। এই সময়টা দারুণ কাটাবে ৫ রাশির।
মিথুন রাশি
বুধ এবং শুক্রের যুতি লক্ষ্মী-নারায়ণ রাজযোগ তৈরি হচ্ছে। এর ফলে কেরিয়ারে বিরাট উন্নতি হবে মিথুন রাশির। আপনাদের প্রোমোশনের যোগ রয়েছে। মাইনে বাড়তে পারে। প্রচুর টাকা পাবেন। শুধু তাই নয়, এই সময় পরিবারের সমস্যাও মিটে যাবে। আপনারা শান্তিতে সময় কাটাতে পারবেন।
বৃষ রাশি
লক্ষ্মী-নারায়ণ রাজযোগ বৃষ রাশির কেরিয়ারে বিরাট উন্নতি হবে। আর্থিক স্থিতি মজবুত হবে। আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। অবিবাহিতরা নিজের জন্য পাত্র এবং পাত্রী পেতে পারেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের মান-সম্মান বাড়বে। অফিসে হবে নামডাক। বসের পছন্দের মানুষ হয়ে উঠবেন। প্রোমোশন হতে পারে। ইনক্রিমেন্ট পেতে পারেন। ব্যবসায় বিরাট লাভ হতে পারে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। বাম্পার লাভ হবে। নতুন ব্যবসাও খুলতে পারেন। তাই চিন্তার কিছু নেই।
কন্যা রাশি
হুট করে অনেক টাকা পাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। বাড়বে আত্মবিশ্বাস। চাকরিরত মানুষজন পরিশ্রমের ফল পাবেন। ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারের সব বিবাদ মিটে যাবে। এতদিন যেই যেই বিষয় নিয়ে অশান্তি হচ্ছিল, সেটা আর হবে না।
তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ যোগ তুলা রাশির ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পেতে পারেন অনেক টাকা। খরচার উপর কাবু রাখতে পারলে প্রচুর টাকাও পেয়ে যাবেন। যদিও এই সময় হুট করে ইনভেস্ট করবেন না। ভুলভাল বিনিয়োগ করলে আদতে ঝামেলায় পড়বেন। এই যোগ চলাকালীন সম্পর্কেও প্রেম ভালোবাসা বাড়বে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।