Advertisement

Lakshmi Narayan Yoga May 2026: লক্ষ্মী-নারায়ণ যোগে খুলছে ভাগ্যের দ্বার, মে মাসের শেষে টাকার পাহাড়ে বসবেন ৪ রাশির জাতক

১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র, আর ঠিক তার কয়েকদিন পর অর্থাৎ ২৯ মে সেই একই রাশিতে পা রাখবে বুধ। বুধ ও শুক্রের এই বিরল মিলনেই তৈরি হবে অত্যন্ত শুভ ‘লক্ষ্মী নারায়ণ যোগ’। জ্যোতিষীদের মতে, এই রাজকীয় যোগের প্রভাবে মে মাসের শেষার্ধ থেকে ৪টি রাশির জাতকদের জীবনে অর্থ ও প্রতিপত্তি উপচে পড়বে।

টাকা-পয়সায় ফুলে-ফেঁপে উঠবে ৪ রাশিটাকা-পয়সায় ফুলে-ফেঁপে উঠবে ৪ রাশি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 May 2026,
  • अपडेटेड 9:06 PM IST

Lakshmi Narayan Yoga May 2026: গ্রহের ফেরে ভাগ্যবদল হতে চলেছে চলতি মাসেই। ২০২৬ সালের মে মাসে আকাশছোঁয়া সাফল্যের ইঙ্গিত দিচ্ছে বৈদিক জ্যোতিষ। আগামী ১৪ মে মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র, আর ঠিক তার কয়েকদিন পর অর্থাৎ ২৯ মে সেই একই রাশিতে পা রাখবে বুধ। বুধ ও শুক্রের এই বিরল মিলনেই তৈরি হবে অত্যন্ত শুভ ‘লক্ষ্মী নারায়ণ যোগ’। জ্যোতিষীদের মতে, এই রাজকীয় যোগের প্রভাবে মে মাসের শেষার্ধ থেকে ৪টি রাশির জাতকদের জীবনে অর্থ ও প্রতিপত্তি উপচে পড়বে।

মিথুন
যেহেতু মিথুন রাশিতেই এই যোগ তৈরি হচ্ছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরা। শুধু আয়ের নতুন উৎস খোলাই নয়, বাবার কাছ থেকে স্থাবর সম্পত্তি প্রাপ্তিরও যোগ রয়েছে প্রবল। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বা চাকরিতে পদোন্নতির আশায় আছেন, তাঁদের জন্য সময়টি দারুণ কাটবে।

কন্যা
অন্যদিকে, কন্যা রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে কয়েক গুণ। দশম ঘরে এই রাজযোগ থাকায় সহকর্মী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতা মিলবে। এমনকি রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বিশেষ খ্যাতি অর্জন করতে পারেন।

তুলা
তুলা রাশির নবম ঘরে এই যোগের প্রভাবে কর্মক্ষেত্রের যাবতীয় মানসিক চাপ ও টেনশন দূর হবে। তবে লগ্নিকারীদের জন্য একটি সতর্কতা, বড় কোনও বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুলবেন না।

ধনু
ধনু রাশির সপ্তম ঘরে লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হওয়ায় দাম্পত্য জীবনে মধুরতা ফিরবে। জীবনসঙ্গীর কাছ থেকে বড় কোনও আর্থিক সাহায্য বা উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। অংশীদারি ব্যবসায় লাভের পরিমাণও বাড়বে চোখে পড়ার মতো।

শুধু টাকা-পয়সা নয়, উচ্চশিক্ষা বা আধ্যাত্মিক উন্নতির জন্যও এই সময়টি বিশেষ। যারা পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার কথা ভাবছেন, রাজযোগের প্রভাবে তাঁদের স্বপ্ন সফল হতে পারে। তীর্থযাত্রার পরিকল্পনাও বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সুখ, সমৃদ্ধি আর আর্থিক স্থিতিশীলতার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে মে মাসের শেষে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement