Advertisement

Lucky 4 রাশির কপাল খুলছে লক্ষ্মীপুজোর পরে, পড়ুন Laxmi Narayan Rajyog Career Horoscope

বুধ ও শুক্রের অনুকূল প্রভাব অর্থ, সুখ এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিস্থিতির প্রতীক। দুই গ্রহের যুতিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হবে। একাধিক রাশির জাতক ও জাতিকারা লাভবান হবেন।

লক্ষ্মীনারায়ণ রাজযোগলক্ষ্মীনারায়ণ রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Oct 2026,
  • अपडेटेड 8:09 PM IST
  • অক্টোবরের শেষে লক্ষ্মীনারায়ণ যোগ।
  • ৪ রাশি হবে লাভবান হবে।

জ্যোতিষশাস্ত্রের দিক থেকে এবার লক্ষ্মীপুজোর পরের সময়টা শুভ হতে চলেছে ৪ রাশির জন্য। ঠিক ২৯ অক্টোবর শুক্র ও বুধের সংযোগে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজযোগ। শুক্র ও বুধের এই শুভ সংযোগের প্রভাবে অর্থ, সুখ, ব্যবসা এবং কেরিয়ারে ইতিবাচক ফল পাবেন। এই রাজযোগের সুফল পাবেন ৪ রাশি। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, বুধ ও শুক্রের সংযোগেই তৈরি হয় লক্ষ্মীনারায়ণ রাজযোগ। কেন এই যোগ এত স্পেশাল? জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাক্শক্তি, ব্যবসা ও গণনার কারক গ্রহ। অন্যদিকে শুক্র হল সুখ, বিলাস, ঐশ্বর্যের গ্রহ। এই দুই গ্রহের শুভ প্রভাবে আর্থিক বিষয়, চাকরি এবং ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হবে। চলুন জেনে নেওয়া যাক কারা কারা লাভবান হবেন।

তুলা রাশি: আর্থিক দিক থেকে এই গ্রহের সংযোগ ইতিবাচক হবে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য। চাকরিজীবীদের নতুন দায়িত্ব পাবেন। পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের নতুন ক্রেতার সন্ধান। বাড়তে পারে লাভ। আটকে থাকা কাজেও গতি।

কন্যা রাশি: বুধের প্রভাব কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে বুদ্ধি ও বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নিলে লাভবান হবেন। যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় পরিকল্পনা মাফিক এগোলে ভাল ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিতেও আপনার জন্য অনুকূল পরিবেশ।

মেষ রাশি: আয় বাড়ানোর নতুন সুযোগ। চাকরিতে নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা বাস্তবায়ন। তাড়াহুড়ো করে বিনিয়োগ না করাই ভাল। আপনার আর্থিক অবস্থাও ভাল হবে। আর্থিক লাভের যোগ।

কুম্ভ রাশি: নতুন পরিকল্পনায় সাফল্য। পরিচিতির সূত্রে লাভের সম্ভাবনা। চাকরিতে নতুন প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। ভবিষ্যতে ভাল ফল পেতে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। দাম্পত্য সুখ।
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement