
জ্যোতিষ শাস্ত্র মতে, ২০২৬ সালের জুন মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই মাসে একাধিক যোগ তৈরি হচ্ছে। এমনকী এই মাসেই দুই বড় গ্রহ কর্কট রাশিতে গোচর করছে। জ্যোতিষের হিসেব জানাচ্ছে, ৮ জুন ২০২৬ শুক্র কর্কট রাশিতে গোচর করবে। আর এই মাসেরই ২২ তারিখ বুদ্ধি এবং বাণীর কারক বুধও কর্কট রাশিতে গোচর করবে। আর কর্কট রাশিতে বুধ এবং শুক্রের যুতির জন্য লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হবে। এই যোগ সুখ, সমৃদ্ধি এবং ধনের প্রতীক। এই যোগের প্রভাব থাকবে জুনের শেষ পর্যন্ত। যার ফলে এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। পাশাপাশি ব্যবসাতেও এগিয়ে যাবেন। এমন আর্থিক সঙ্কট দূর হবে ৪ রাশির। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
বৃষ রাশি
এই জাতকদের জন্য সেরার সেরা সময় কাটবে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের। আপনারা উন্নতি করবেন। ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। এই সময় কাজের জায়গায় সম্মান পাবেন। পাশাপাশি ধন প্রাপ্তি হবে। পাশাপাশি পরিবারে ভাল সময় আসবে। সব চিন্তা দূর হয়ে যাবে। তাই দারুণ সময়ের জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা অবশ্যই আনন্দে থাকুন। এই লক্ষ্মী নারায়ণ রাজযোগে ধন-সম্পত্তি বৃদ্ধি পাবে। আপনাদের কথা সকলে শুনবেন। চাকরির জায়গায় এগিয়ে যাবেন। প্রোমোশন হতে পারে। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজও এবার হয়ে যাবে। এই সময় পরিবারের সঙ্গ পাবেন। এগিয়ে যাবেন জীবনে।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা এতদিনে পরিশ্রমের ফল পাবেন। সমাজে প্রতিষ্ঠা মিলবে। পুরনো বিনিয়োগে বাম্পার লাভ হবে। টাকার অভাব হয়ে যাবে শেষ।
এই সময় চাকরিতেও বিরাট লাভ হবে। বস পছন্দ করবেন। মাইনে বৃদ্ধির বিরাট যোগ রয়েছে। এছাড়া পরিবারে শান্তি বিরাজ করবে। তাই চিন্তার কিছু নেই।
বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও সময়টা অনুকূলে থাকবে। কাজের জায়গায় সবাই সমীহ করে চলবেন। আপনার থেকে কাজ শিখতে চাইবেন। এই সময় আর্থিক স্থিতি বদলে যাবে। টাকার অভাব হয়ে যাবে দূর। এছাড়া ব্যবসাও দাঁড়াবে। অনেক দিন যেই প্রোজেক্ট পাচ্ছিলেন না, সেটা মিলবে। বড় ডিল হবে। তবে মন শান্ত রাখবেন।
কী করবেন?
এই সময় সেরা ফল পেতে চাইলে লক্ষ্মী পুজো করুন। এছাড়া বুধের কৃপা পেতে চাইলে বুধবার গণেশের পুজো করতে হবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধু পড়ার জন্য। এটি কোনও বিশেষ দাবি করে না। তাই এই প্রতিবেদন পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।