
সিংহ: ভাগ্য সহায় হবে। শুভ সংবাদ পেতে পারেন। সম্পর্কের মাধ্যমে লাভবান হওয়ার সুযোগ আসবে। পারস্পরিক বোঝাপড়া বাড়বে। বিচক্ষণতার সঙ্গে পরিকল্পনা এগিয়ে নিয়ে যান। বিভিন্ন বিষয়ে অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজকর্মে দ্রুত উন্নতি হবে। আর্থিক বিষয়গুলি অনুকূলে আসতে পারে। উচ্চশিক্ষার উপর জোর দেবেন। বিভিন্ন ক্ষেত্রে ভাল ফল করতে পারবেন। পদমর্যাদা ও সম্মান বাড়বে। লাভের পরিমাণও বাড়তে পারে।
চাকরি ও ব্যবসা: কেরিয়ার ও ব্যবসায় উন্নতি করতে পারবেন। নীতি ও নিয়ম মেনে চলার প্রবণতা বাড়বে। পেশাগত কাজে ধারাবাহিকতা বজায় রাখুন। কাজ ভাল হবে। পরিস্থিতি ইতিবাচক থাকবে। কর্মক্ষেত্রে প্রভাব বাড়বে। আর্থিক লাভের পরিমাণ বাড়তে পারে। আলোচনায় নিজের বক্তব্যের প্রভাব বিস্তার করতে পারবেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাবেন। কাছের মানুষদের সহযোগিতা পাবেন। বুদ্ধি খাটিয়ে কাজ করার উপর জোর দিন। চুক্তিগুলি এগিয়ে নিয়ে যান।
প্রেম ও বন্ধুত্ব: প্রেম ও ভালবাসার সম্পর্ককে সুন্দর করে তুলতে উদ্যোগী হবেন। সম্পর্কে স্বাভাবিকতা বজায় থাকবে। উৎসাহ ও উদ্দীপনা বাড়বে। সম্পর্কের উন্নতি হবে। পারস্পরিক বিশ্বাস আরও দৃঢ় হবে। বাধা-বিপত্তি দূর হতে পারে। প্রতিশ্রুতি পালনে এগিয়ে থাকবেন। প্রিয়জনের অনুভূতিকে সম্মান করবেন। প্রয়োজনীয় কথা সহজভাবে বলতে পারবেন। বিনয়ী ও মিতভাষী থাকুন।
স্বাস্থ্য ও মনোবল: বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। স্বাস্থ্যকর ও সাত্ত্বিক খাবার খাওয়ার দিকে নজর দেবেন। মনোবল বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। ছোটখাটো নেতিবাচক বিষয় উপেক্ষা করতে শিখুন।
শুভ সংখ্যা: ১ ও ২
শুভ রং: গাঢ় গোলাপি
আজকের প্রতিকার: ভগবান চন্দ্রমৌলী শিবশঙ্করের দুগ্ধ ও জল দিয়ে অভিষেক করুন।
জ্যোতিষী পন্ডিত অরুনেশ কুমার শর্মা তিন দশক ধরে জ্যোতিষচর্চা করছেন। বৈদিক জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত। হস্তরেখা, হাতের লেখা এবং স্বাক্ষর অধ্যয়নে দক্ষ। যোগিনী ধ্যানকর্তা এবং কার্ড রিডার। তিনি জ্যোতিষশাস্ত্রের জাতীয়-আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছেন এবং সপ্তস্বরে জ্যোতিষশাস্ত্রের প্রতিকার নিয়ে গবেষণা করেছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লেখালেখি করেন। জাতীয় পর্যায়ের ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও তিনি টিভির জন্য 'সিতারোঁ কি চাল' অনুষ্ঠান করেছেন।