Advertisement

Chandra Grahan 2022 Effect on Zodiac Signs:সূর্যগ্রহণের পর এবার দেব দীপাবলিতেও চন্দ্রগ্রহণ, বড় ক্ষতির আশঙ্কা ৪ রাশির

Chandra Grahan on Dev Deepawali: এই বছরের দীপাবলি সূর্যগ্রহণের ছায়ায় অতিবাহিত হয়েছে, এবার এই বছরের দেব দীপাবলিও চন্দ্রগ্রহণের ছায়ায় পার হতে চলেছে। কয়েক দিনের মধ্যে ২টি গ্রহণ ঘটার কারণে এই চারটি রাশির উপর বড় প্রভাব পড়বে।

দীপাবলিতে চন্দ্রগ্রহণে কোন রাশিগুলি প্রভাবিত হবে?দীপাবলিতে চন্দ্রগ্রহণে কোন রাশিগুলি প্রভাবিত হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2022,
  • अपडेटेड 12:07 PM IST
  • এই বছরের দীপাবলি সূর্যগ্রহণের ছায়ায় অতিবাহিত হয়েছে
  • এবার এই বছরের দেব দীপাবলিও চন্দ্রগ্রহণের ছায়ায় পার হতে চলেছে

Lunar Eclipse 2022 Effect on Zodiac Signs: হিন্দু ধর্মে, কার্তিক মাসকে উৎসবের মাস বলা হয়। এ বছর কার্তিক মাস কিছু কারণে বিশেষ হয়ে উঠেছে। এই বছর, দীপাবলির সময় সূর্যগ্রহণ এবং দেব দীপাবলিতে চন্দ্রগ্রহণের ঘটনাটি একটি অনন্য কাকতালীয় ঘটনা। মাত্র ১৫ দিনের মধ্যে দুটি গ্রহণ সমস্ত রাশির মানুষের জীবনে বড় প্রভাব ফেলবে, তবে এই ৪টি রাশির জাতক একটু বেশিই প্রভাবিত হবেন। ৮ নভেম্বর চন্দ্রগ্রহণের কারণে এবার দেব দীপাবলি একদিন আগে ৭ নভেম্বর উদযাপিত হবে। দেব দীপাবলির দিনে চন্দ্রগ্রহণটি ৮ নভেম্বর, ২০২২ তারিখে, দুপুর ১:৩২ থেকে সন্ধে  ৭:২৭ মিনিট পর্যন্ত ঘটবে, তবে এই গ্রহণ ভারতে দেখা যাবে না।

কোন রাশিগুলি প্রভাবিত হবে
দেব দীপাবলিতে সূর্যগ্রহণ চারটি রাশি বৃশ্চিক, বৃষ, কন্যা ও মিথুন রাশির মানুষের উপর বেশি  প্রভাব ফেলতে চলেছে। এই রাশির জাতক জাতিকাদের এই দিনে সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক রাশি (Scorpio)
 এই রাশির জাতক জাতিকাদের গ্রহণকালে সতর্ক থাকতে হবে। এই সময়ে, অর্থ সংক্রান্ত যে কোনও কাজ করার আগে আপনাকে অনেক চিন্তা করতে হবে। অন্যথায় আপনার বড় আর্থিক ক্ষতি হতে পারে।

বৃষ রাশি (Taurus)
এই রাশির জাতকদের জন্যও এই চন্দ্রগ্রহণ শুভ নয়। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের খুব যত্ন নিতে হবে। গ্রহণের সময়, কোন নতুন কাজ শুরু করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। 

কন্যা রাশি (Virgo)
কন্যা রাশির জাতক জাতিকাদের পুরো  ১৫ দিন সাবধানে থাকতে হবে। যেকোনো ধরনের অপ্রয়োজনীয় ব্যয় থেকে দূরে থাকুন, তাহলেই  আপনার জন্য ভাল হবে।

মিথুন রাশি (Gemini)
 এই গ্রহণ আর্থিক দিক থেকে এই রাশির জাতকদের উপর খারাপ প্রভাব ফেলতে চলেছে। এই সময়ে আপনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে এবং মানসিক চাপের অবস্থাও আসতে পারে।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা  এটি নিশ্চিত করে না।)

Advertisement

Read more!
Advertisement
Advertisement