
শ্রাবণ শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাস কেবল ব্রত বা উপবাসের নয়, বরং আত্মশুদ্ধি, শ্রদ্ধা ও ভক্তির। মহাদেবের স্বভাব শান্ত, ন্যায়পরায়ণ ও করুণাময়। তাঁর অত্যন্ত প্রিয় ৫ রাশির জাতক ও জাতিকা। মহাদেবের আশীর্বাদে কঠিন কাজও সহজে শেষ করে ফেলেন তাঁরা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফল পান।
মেষ রাশি: এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। জাতক-জাতিকারা অদম্য উৎসাহ ও শক্তিতে ভরপুর হন। আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত কাজ শেষ করেন। কোনও চ্যালেঞ্জ দেখে পিছিয়ে যান না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই রাশির ওপর থাকে শিবের কৃপা। শিবের আশীর্বাদে ভেস্তে যাওয়া কাজও শেষ হয়। চাকরি ও ব্যবসায় সাফল্য পান।
সোমবারের উপায়:শ্রাবণের সোমবারে তামার পাত্রে সামান্য গুড় ও লাল চন্দন মিশিয়ে রুদ্রাভিষেক করুন। জীবনের সমস্ত বাধা দূর হয়। ইতিবাচক শক্তি আসে ঘরে।
কর্কট রাশি: এই রাশির অধিপতি হলেন চন্দ্র। স্বয়ং মহাদেবের মস্তকে বিরাজমান। এই কারণেই কর্কট রাশিকে মহাদেবের অত্যন্ত প্রিয় রাশি বলা হয়। এই রাশির জাতক ও জাতিকারা স্বভাবে শান্ত, আবেগপ্রবণ ও ধৈর্যশীল হন। পরিবার ও সম্পর্ককে অত্যন্ত প্রাধান্য দেন। সমস্ত সংকট থেকে রক্ষা করেন ভোলেনাথ। জীবনে থাকে সুখ-শান্তি।
সোমবারের উপায়:রুপোর পাত্রে দুধ নিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এতে সংসারে শান্তি ও সমৃদ্ধি আসে।
সিংহ রাশি: এই রাশিও শিবের প্রিয়। জাতক ও জাতিকাদের থাকে সাহস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস। মহাদেবের তেজ ও নির্ভীক স্বভাব থাকে। সিংহ রাশির জাতকদের ওপর বিশেষ নজর রাখেন মহাদেব। কঠিন পরিস্থিতিতে শক্তি, ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেন।
মকর রাশি: এই রাশির অধিপতি শনিদেব। শনিদেব স্বয়ং শিবকে নিজের আরাধ্য দেব বলে মানেন। এই কারণে মকর রাশির ওপরও ভোলেনাথের বিশেষ কৃপা থাকে। এই রাশির মানুষেরা অত্যন্ত পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল হন। শিবের কৃপায় এই রাশির জাতক ও জাতিকারা কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির মোকাবিলা করতে পারেন।
সোমবারের উপায়: জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। জীবনে বাধা কমে। উন্নতির নতুন পথ খুলে যায়।
কুম্ভ রাশি:এই রাশির অধিপতি গ্রহ শনিদেব। জাতক ও জাতিকারা অত্যন্ত সৎ, সত্যবাদী এবং পরোপকারী হন। সমাজের কল্যাণের কথা ভাবেন। সৎকর্মে বিশ্বাস রাখেন। এই মহৎ ও নিষ্কলঙ্ক স্বভাব খুব পছন্দ করেন ভোলেনাথ।
সোমবারের উপায়: শিবলিঙ্গে আখের রস নিবেদন করুন। মনের সমস্ত ইচ্ছাপূরণ হবে। জীবনে সাফল্য মেলে।