Advertisement

Lucky Zodiacs From 11 May: কেরিয়ারে সৌভাগ্য ফিরছে ৪ রাশির, চাকরি ও ব্যবসায় মালামাল

সূর্য-শুক্র এবং শুক্র-বৃহস্পতির মধ্যে ৩০ ডিগ্রি কৌণিক দূরত্বের কারণে তৈরি হচ্ছে দ্বিদ্বাদশ যোগ। এর প্রভাব পড়তে চলেছে ৪ রাশির উপর। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আসবে বিনিয়োগের সুযোগ। আয়ের নতুন উৎস তৈরি হবে। 

রাশিফলরাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 May 2026,
  • अपडेटेड 10:31 PM IST
  • ১১ মে থেকে ৪ রাশির ভাগ্যোদয়।
  • চাকরি ও ব্যবসায় শুভ ফল।

আগামী ১১ মে ঘটতে চলেছে মহাযোগ। সূর্য-শুক্র এবং শুক্র-বৃহস্পতির মধ্যে ৩০ ডিগ্রি কৌণিক দূরত্বের কারণে তৈরি হচ্ছে দ্বিদ্বাদশ যোগ। এর প্রভাব পড়তে চলেছে ৪ রাশির উপর। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। আসবে বিনিয়োগের সুযোগ। আয়ের নতুন উৎস তৈরি হবে। 

বৃষ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের আর্থিক লাভের যোগ। ইতিবাচক কেরিয়ার। আয়ের নতুন পথ প্রশস্ত হবে। এর পাশাপাশি বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। যা ভবিষ্যতে পদোন্নতির রাস্তা খুলে দিতে পারে। ব্যবসায়ীদের বড় সুযোগ আসার যোগ। অর্থ সঞ্চয় ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুকূল সময়।

সিংহ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি শুভ। কেরিয়ারে নতুন সুযোগ। কঠোর পরিশ্রমের সুফল পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। আর্থিক শ্রীবৃদ্ধির যোগ। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বাড়বে আত্মবিশ্বাস। পারিবারে সুখ। 

কন্যা রাশি- পুরনো পরিকল্পনায় সফল হবেন। আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ১১ মে-র পর কেরিয়ারে পাবেন সুবর্ণ সুযোগ। চাকরিতে নতুন দিশা। আর্থিক অবস্থার উন্নতির যোগ। পুরনো বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা। বুঝেশুনে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে। পরিবারে সুখ। 

মকর রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের ধনযোগ। কেরিয়ারে আসতে পারে ইতিবাচক পরিবর্তন। আকস্মিক অর্থলাভ। দীর্ঘদিনের বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি। নতুন দায়িত্ব পাওয়ার যোগ। ব্যবসায় প্রসার লাভ। বিনিয়োগ থেকে লাভ মিলতে পারে। পারিবারে সুখ-শান্তি  থাকবে। আপনার নেওয়া সিদ্ধান্তগুলি সঠিক হবে ভবিষ্যতে।

Read more!
Advertisement
Advertisement