
জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী রাজযোগ হল সবচেয়ে শুভ যোগ। এই যোগে প্রচুর ধনসম্পদ, সাফল্য, ঐশ্বর্য এবং বৈভবের সুযোগ পান বিভিন্ন রাশির জাতক ও জাতিকারা। লোকবিশ্বাস অনুযায়ী, এই যোগের প্রভাবে ব্যক্তির জীবনে সুখ-সৌভাগ্য বৃদ্ধি পায়। মজবুত হয় আর্থিক পরিস্থিতিও। জ্যোতিষীদের মতে, খুব শীঘ্রই অগাস্ট মাসে এই শুভ রাজযোগ গঠিত হতে চলেছে। এর প্রভাব পড়বে ৩ রাশির ওপর।
বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে মঙ্গল। অন্যদিকে ৯ অগাস্ট দুপুর ৩টে ৪৮ মিনিটে চন্দ্রও এই রাশিতেই গোচর করবে। মঙ্গল ও চন্দ্রের এই যুতির ফলে মিথুন রাশিতে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। এই শুভ যোগ ৩ রাশির জাতক-জাতিকাদের জন্য সাফল্য ও সম্মান নিয়ে আসতে পারে। ঐশ্বর্য, বৈভব এবং আটকে থাকা কাজে সাফল্য পাওয়ারও প্রবল সম্ভাবনা।
মিথুন রাশি- এই রাশিতেই মঙ্গল ও চন্দ্রের যুতির ফলে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হবে। ফলে এই রাশির জাতক-জাতিকাদের বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনলাভের নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। সমাজে মান-সম্মান বৃদ্ধির যোগ। আর্থিক অবস্থার উন্নতির সংকেত। নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। নতুন পরিকল্পনায় সাফল্য পাবেন।
কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোদয় হতে পারে। এই সময়ে আপনি কষ্টের ফল পাবেন। আপনার আর্থিক দিক মজবুত হবে। উপার্জনের নতুন উৎস তৈরি হবে। এই রাশির জাতক ও জাতিকারা কর্মজীবনে নতুন দিশা পাবেন। ব্যক্তিরা ঘরে ও বাইরে সর্বত্র সম্মান পাবেন। পরিবারের সঙ্গে আনন্দদায়ক সময় কাটানোর সুযোগ। কোনও নতুন কাজ শুরু করতে চাইলে, এই সময়টি আপনার জন্য দারুণ সুযোগ।
মকর রাশি- আপনার জন্য এই রাজযোগ অত্যন্ত শুভ ফল দিতে চলেছে। ধনলাভের প্রবল যোগ তৈরি হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলিও ধীরে ধীরে দূর হতে দেখা যাবে। বাড়িতে কোনও পুজো বা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। পরিবারে আনন্দের পরিবেশ। আর্থিক বিষয়েও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। ভাগ্য আপনার পূর্ণ সঙ্গ দেবে।