
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শুক্র গ্রহ অত্যন্ত শুভ। এটি সুখ, সমৃদ্ধি, ধন, ভোগ, বিলাসিতা ও প্রেমের কারক। আর ২২ নভেম্বর ২০২৬ তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। এটি ওই দিন সন্ধ্যা ৫টা ২১ মিনিটে কন্যা রাশি থেকে বিদায় নেবে। গোচর করবে তুলা রাশিতে। এই রাশিতে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত থাকবে। আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র তুলা রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গেই তৈরি হবে মালব্য মহাপুরুষ রাজযোগ। এই বিশেষ যোগের প্রভাবে ৪ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় মিলবে সাফল্য।
তাই আর সময় নষ্ট নয়, বরং কোন ৪ রাশি এই সময় ভাল দিন কাটাবে, সেটা জেনে নিন।
মেষ রাশি
এই রাশির জন্যও অত্যন্ত শুভ সময় আসতে চলেছে। মালব্য রাজযোগে আর্থিক পরিস্থিতি একবারে চাঙ্গা থাকবে। চাকরিতে উন্নতি একবারে পাকা। অফিসের ঝামেলা মিটে যাবে। সেই সঙ্গে মাইনে বাড়তে পারে। ব্যবসাতেও সামনে আসবে সুবর্ণ সুযোগ। যে কোনও বড় সমস্যা মিটে যাবে। বড় বিনিয়োগ আসবে।
মিথুন রাশি
মালব্য রাজযোগ হচ্ছে অ্যাক্টিভ। তাতেই গোল্ডেন টাইম শুরু হবে মিথুন রাশির। মিটে যাবে অনেক অভাব। টাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়া শেয়ারবাজারেও ভাল লাভ হতে পারে বিশেষজ্ঞের পরামর্শ মেনে কাজ করলে। শুধু তাই নয়, চাকরিতে বড় প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে কাজের অভাব থাকবে না। নতুন অফার লেটার পেতে পারেন। এই সময় বিদেশ যাওয়ার যোগও রয়েছে। সেই সঙ্গে পরিবারেও সুসময় আসবে। অনেক জটিলতা থেকে মুক্তি পাবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে।
সিংহ রাশি
মালব্য রাজযোগের জন্য সিংহ রাশির জাতক ও জাতিকারাও এগিয়ে যাবেন। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় ব্যবসা এক ধাক্কায় অনেকটাই বড় হয়ে যাবে। শুধু তাই নয়, মিটে যাবে জটিলতা। যেই যেই কাজ আটকে ছিল, সেগুলি হয়ে যাবে। এছাড়া ঝামেলা ও অশান্তি থেকেও মুক্তি পেতে পারেন। চাকরিতে পলিটিক্স থেকে বাঁচবেন। টাকার অভাব থাকবে না। তাই দুশ্চিন্তা করবেন না। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি থাকুন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।