Advertisement

Malavya Rajyog 2026: ২২ নভেম্বর মালব্য রাজযোগ, সুখের সময় শুরু ৪ রশির, টাকার অভাব শেষ

মালব্য রাজযোগ তৈরি হচ্ছে নভেম্বরেই। যার জন্য সেরা সময় কাটাতে পারবে ৪ রাশি। টাকার অভাব মিটে যাবে। সুখ আসবে জীবনে। ঝটপট বিশদে জেনে নিন।

মালব্য রাজযোগ ২০২৬মালব্য রাজযোগ ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 2:37 PM IST
  • মালব্য রাজযোগ তৈরি হচ্ছে নভেম্বরেই
  • যার জন্য সেরা সময় কাটাতে পারবে ৪ রাশি
  • টাকার অভাব মিটে যাবে

জ্যোতিষ মতে, শুক্র অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহটি প্রেম, সৌন্দর্য, বিলাসিতা ও বস্তুগত সুখের কারক। আর আগামী ২২ নভেম্বর ২০২৬ শুক্র গ্রহ নিজের রাশি পরিবর্তন করবে। এটি তুলায় প্রবেশ করবে যার ফলে তৈরি হবে মালব্য রাজযোগ। এই রাজযোগের ফলে বিরাট উন্নতি হবে ৪ রাশির। টাকার অভাব মিটে যাবে। চাকরিতে উন্নতি নিশ্চিত। সেই সঙ্গে ধনসম্পত্তি বাড়বে। জীবনে আসবে সুখ। 

তাই আর দেরি নয়, বরং মালব্য রাজযোগে কোন কোন রাশির সেরা সময় আসবে, সেটা জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

তুলা রাশি
এই রাশির জাতক ও জাতিকারা অত্যন্ত শুভ সময় কাটাবেন শুক্র গোচরে। যাঁদের টাকার অভাব রয়েছে, তাঁরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এই সময় জীবনে এন্ট্রি নেবে সুখ। ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। চাকরিতে সেরা সময় কাটাতে পারবেন। নতুন যোগাযোগ তৈরি হবে। যার ফলে বিরাট উন্নতির আশা রয়েছে। 

মকর রাশি
মকর রাশির জাতক ও জাতিকারাও বড় উন্নতির রাস্তা খুঁজে পাবেন মালব্য রাজযোগে। প্রচুর টাকা আসবে হাতে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই নয়, পরিবারে সুখ বিরাজ করবে। অশান্তি থেকে মুক্তি পাবেন। এই সময় ব্যবসা বড় হবে। বিরাট লাভ হবে। তাই চিন্তার কিছু নেই। 

কন্যা রাশি
এই রাশির জন্যও অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে পারে মালব্য রাজযোগ। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসায় বিরাট লাভ হবে। নতুন করে ক্লায়েন্ট পেতে পারেন। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। যার জন্য ভাল থাকবে মন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

মেষ রাশি
মালব্য রাজযোগে অত্যন্ত শুভ সময় কাটবে মেষ রাশির। দাম্পত্য জীবন খুবই ভাল দিকে মোড় নেবে। জীবনে সাফল্য আসবে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। সেই সঙ্গে চাকরিতে মাইনে বাড়বে অনেকটাই। আয়ের নতুন রাস্তা খুঁজে পাবেন। ব্যবসা বড় হবে। তাই দুশ্চিন্তার কিছু নেই বললেই চলে। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  
 

   

Read more!
Advertisement
Advertisement