
জ্যোতিষশাস্ত্রে ধন, বৈভব, সুখ, প্রেম এবং সমৃদ্ধির কারক শুক্র গ্রহ। শুক্রের অবস্থানে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ। বৈদিক জ্যোতিষ অনুযায়ী, সেপ্টেম্বরে শুক্রের রাশি পরিবর্তন ৪ রাশির জাতক ও জাতিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী ২ সেপ্টেম্বর শুক্রের গোচরে মালব্য রাজযোগ তৈরি হবে। এর শুভ প্রভাবে অর্থলাভের যোগ। আর্থিক পরিস্থিতি মজবুত হওয়ার পাশাপাশি কেরিয়ারে উন্নতি এবং বৈভব বাড়বে। পঞ্জিকা অনুযায়ী, ধন-সম্পদের দাতা শুক্র ২ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৪ মিনিটে তুলায় প্রবেশ করবেন। থাকবেন ৬ নভেম্বর পর্যন্ত।
কী এই মালব্য রাজযোগ? বৈদিক জ্যোতিষে মালব্য রাজযোগকে পঞ্চমহাপুরুষ রাজযোগের অন্যতম বলে মনে করা হয়। শুক্র যখন নিজের রাশি বৃষ বা তুলা বা নিজের উচ্চ রাশি মীনে অবস্থান করে, তখন মালব্য রাজযোগ তৈরি হয়।
এই যোগের ফলে ব্যক্তির জীবনে ধন-সম্পদ, ঐশ্বর্য, আকর্ষণ, বিলাসিতা এবং বৈভব বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই প্রভাব আর্থিক দিক থেকে ইতিবাচক ফল দিতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি পুরনো বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা আরও ভাল সুযোগ পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও সময়টি লাভজনক। সঞ্চয় বাড়ার পাশাপাশি বৈভব বৃদ্ধির যোগ।
তুলা রাশি- এই রাশির অধিপতি স্বয়ং শুক্রদেব। তাই এই রাশির জাতকদের জন্য শুক্রের শুভ প্রভাব বিশেষ গুরুত্বপূর্ণ। মালব্য রাজযোগের প্রভাবে কেরিয়ারে উন্নতি, সম্মান এবং আর্থিক লাভের সুযোগ। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ কোনও চুক্তি থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা। অর্থ সংক্রান্ত পরিকল্পনায় সাফল্য।
সিংহ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের গোচরে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হবে। চাকরিতে পদোন্নতি বা আয় বৃদ্ধির সুযোগ। ব্যবসায় নতুন পরিকল্পনা। নতুন ক্রেতার মাধ্যমে লাভের যোগ তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও ফেরত পাওয়ার সম্ভাবনা। এই সময় সামাজিক সম্মান বাড়ার পাশাপাশি বিলাসিতার জন্য খরচ করার সুযোগও আসবে।
কুম্ভ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য মালব্য রাজযোগ আর্থিক দিক থেকে অত্যন্ত লাভজনক হতে পারে। আয়ের উৎস বাড়ার পাশাপাশি কেরিয়ারে এগিয়ে যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন। বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তেও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা। তবে বড় কোনও বিনিয়োগের সম্ভাবনা।