Advertisement

Mangal Budh Yuti 2026: বাম্পার মাইনে বাড়বে ৪ রাশির, মঙ্গল বুধের যুতিতে অর্থ কষ্ট শেষ

গুরুর রাশি মীন। আর সেই রাশিতে মঙ্গল এবং বুধ যুতি তৈরি হয়েছে। আর এই যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। যার ফলে কিছু রাশির ভাগ্য ফিরবে।

মঙ্গল বুধ যুতি ২০২৬মঙ্গল বুধ যুতি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2026,
  • अपडेटेड 3:56 PM IST
  • গুরুর রাশি মীন
  • সেই রাশিতে মঙ্গল এবং বুধ যুতি তৈরি হয়েছে
  • এই যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা

গুরুর রাশি মীন। আর সেই রাশিতে মঙ্গল এবং বুধ যুতি তৈরি হয়েছে। আর এই যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। যার ফলে কিছু রাশির ভাগ্য ফিরবে।

আসলে সাহস এবং পরাক্রমের কারক মঙ্গল এবং বাণী, বুদ্ধি, ব্যবসার কারক বুধের যুতি কিছু রাশির জাতক এবং জাতিকাদের সাহস বাড়াবে। তাঁদের সমাজে ক্ষমতা বাড়বে। ব্রেন ঠিক ঠাক কাজ করবে। বাম্পার ইনকাম হবে। পেতে পারেন প্রোমোশনও।

এই গোচর ৩০ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির শুভ সময় শুরু।  

বৃষ রাশি
এই যুতিতে দারুণ সময় কাটবে বৃষ রাশির। মঙ্গল এবং বুধের যুতিতে বৃষ রাশির জাতক, জাতিকারা প্রচুর লাভ পাবেন। টাকা ইনকামের নতুন স্রোত তৈরি হবে। ব্যবসায় ভাল মুনাফা মিলবে। পাশাপাশি নতুন অর্ডার পেতে পারেন। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়া চাকরিতে হবে ইনক্রিমেন্ট। এই সময় স্বাস্থ্যের হাল ফিরবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে।

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা আবার প্রফেশনাল লাইফে এগিয়ে যাবেন। আপনাদের প্রোমোশন হতে পারে। মাইনে বাড়বে। যার ফলে মিটে যাবে টাকার সমস্যা। 

এছাড়া এই সময় ব্যবসাতেও এগিয়ে যাবেন। সাহস করে বড় সিদ্ধান্ত নিতে পারবেন। সেই সিদ্ধান্ত আপনাদের এগিয়ে নিয়ে যাবে। এই সময় পরিবারে বড় দায়িত্ব আসবে। সকলেই কথা শুনবেন। এমনকী চাইবেন পরামর্শ। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বৃশ্চিক রাশি
এই রাশির জাতক, জাতিকাদের জন্যও দারুণ কাটবে সময়টা। আপনাদের নির্ণয় নেওয়ার ক্ষমতা আগের থেকে তীক্ষ্ণ হবে। অন্যরা এই সময় সাহায্য করবে। প্রফেশনাল লাইফে বড় বড় সব সমস্যা মিটে যাবে। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। বাড়বে মাইনে। পাশাপাশি ব্যবসাতেও বিরাট লাভ হবে। এই সময় আর্থিক স্থিতি বদলে যাবে। 

ধনু রাশি
মঙ্গল এবং বুধের যুতিতে ধনু রাশির জাতক-জাতিকাদেরও লাভ মিলবে। আপনারা নতুন দায়িত্ব পেতে পারেন। চাকরিতে পদন্নোতির যোগ তৈরি হচ্ছে। সেই সঙ্গে এবার ভাল ইনক্রিমেন্ট হবে। 

Advertisement

যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও এগিয়ে যাবেন। বুদ্ধির জোরে বড় কোনও প্রোজেক্ট ক্র্যাক করে ফেলবেন। যার ফলে টাকা মিলবে বেশি। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement