Advertisement

Mangal Chaal Parivartan: ২৫ জুলাই দিশা বদলাচ্ছে মঙ্গল, ৪ রাশির কাছে ইনকামের নয়া রাস্তা, টাকার অভাব শেষ

২৫ জুলাই দিশা পরিবর্তন করতে চলেছে শক্তিশালী গ্রহ মঙ্গল। আর এই চাল বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে নতুন ইনকাম সোর্স খুলে যাবে। টাকার অভাব হয়ে যাবে শেষ।

মঙ্গলের দিশা বদলমঙ্গলের দিশা বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 5:38 PM IST
  • ২৫ জুলাই দিশা পরিবর্তন করতে চলেছে শক্তিশালী গ্রহ মঙ্গল
  • এই চাল বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • এর ফলে নতুন ইনকাম সোর্স খুলে যাবে

২৫ জুলাই, ২০২৬ সাহসের কারক গ্রহ মঙ্গল নিজের চাল বদল করতে চলেছে। ওই দিন সকাল ৫টা ৫৭ মিনিটে মঙ্গল নিজের চাল বদল করবে। নতুন দিশায় ৩১ জুলাই পর্যন্ত থাকবে গ্রহটি। যার ফলে দারুণ ফল পাবে ৪ রাশি। তাদের প্রচুর টাকা হবে। আয়ের নতুন পথ খুলে যাবে। পাশাপাশি জীবনে আসবে সফলতা। সেই সঙ্গে পজিটিভিটি ঘিরে রাখবে। অত্যন্ত জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ মিলবে।

এখন প্রশ্ন হল, ঠিক কোন ৪ রাশি মঙ্গলের এই দিশা পরিবর্তনে সেরা সময় কাটাতে পারবে? সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি। 

বৃষ রাশি
এই রাশির জন্য মঙ্গলের দিশা বদল অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। আপনাদের বাড়বে আত্মবিশ্বাস। আয়ের নতুন স্রোত আসবে। পাশাপাশি চাকরিতে উন্নতি হবে। বসের প্রিয় হয়ে উঠবেন। ব্যবসাতেও বাম্পার লাভের মুখ দেখবেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন। এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। পরিবারে সুখ বিরাজ করবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

মিথুন রাশি
মঙ্গল দিশা বদলাচ্ছে, তার সেরা প্রভাব পড়বে মিথুন রাশির উপর। আপনাদের কেরিয়ারে এবার প্রোমোশনের আশা রয়েছে। বাড়বে দায়িত্ব। এছাড়া আয়ের নতুন রাস্তা খুলে যাবে। নতুন জায়গা ও জমি কিনতে পারেন। এই সময় ফিটনেসের উপর অবশ্যই নজর দেবেন। নইলে স্বাস্থ্য নিয়ে বিপদ বেড়ে যেতে পারে।

বৃশ্চিক রাশি
মঙ্গলের গতি পরিবর্তন বৃশ্চিক রাশির জন্যও সেরা সময় নিয়ে আসবে। আপনাদের এনার্জি থাকবে বেশি। যার ফলে অনেক কাজেই সাফল্য পাবেন। এছাড়া এই সময় পার্টনারশিপে করা কাজে সফল হবেন। টাকার সমস্যা শেষ হয়ে যাবে। এই সময় পরিবারের সঙ্গ পাবেন। নতুন চাকরি পাবেন। পুরনো জটিলতা থেকে মুক্তি পাবেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে।

ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা সেরার সেরা। এবার আপনাদের ভাগ্য চমকাবে। আয়ের নতুন জায়গা তৈরি হবে। পাশাপাশি চাকরিতে ইতিবাচক ফল পাবেন। শুধু তাই নয়, এই সময় হুট করে ধন লাভ হতে পারে। আটকে থাকা কাজও এবার হয়ে যাবে। পাশাপাশি আয়ের নতুন রাস্তা খুলে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement