
Mangal Gochar 2026: জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি, সম্পত্তি ও কর্মশক্তির কারক গ্রহ বলে মনে করা হয়। ১২ নভেম্বর ২০২৬-এ কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে মঙ্গল। জ্যোতিষী শৈলেন্দ্র পাণ্ডের মতে, ২০২৭ সালের ৯ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে লাল গ্রহ। এই সময় কেতুর সঙ্গে মঙ্গলের যুতি এবং শনির উপর তার দৃষ্টির প্রভাব পড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে। বিশেষ করে চারটি রাশির জাতকদের জন্য এই গোচর আর্থিক ও কর্মজীবনের ক্ষেত্রে শুভ ইঙ্গিত দিচ্ছে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের দীর্ঘ দিনের আটকে থাকা কাজ এগোতে পারে। কোথাও টাকা আটকে থাকলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকেও লাভের মুখ দেখতে পারেন। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে। তবে বিনিয়োগের আগে ঝুঁকি যাচাই করা জরুরি।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি অনুকূল হতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ গতি পাবে। চাকরি বা পেশা সংক্রান্ত কোনও সিদ্ধান্তে ইতিবাচক ফল মিলতে পারে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে পুরনো মনোমালিন্যও মিটে যাওয়ার ইঙ্গিত রয়েছে।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গলের গোচর বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি ছেড়ে নিজস্ব ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁরা পরিকল্পনা এগিয়ে নিয়ে যেতে পারেন। সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রেও অনুকূল সময়ের ইঙ্গিত রয়েছে। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
মীন রাশি
মীন রাশির জাতকদের কাজের পথে বাধা কাটতে পারে। কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। আটকে থাকা কাজ শেষ হলে আর্থিক স্বস্তিও মিলতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে এবং খরচ নিয়ন্ত্রণে রাখার সুযোগ থাকবে। ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগের পরিকল্পনাও করতে পারেন। তবে অচেনা ব্যক্তির প্রলোভন বা আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকা জরুরি।