Advertisement

Mangal Gochar 2026: ৫৬ দিন পর্যন্ত মঙ্গল-গুরুর সংযোগ, এই ৬ রাশি হবে মালামাল

১৮ সেপ্টেম্বর থেকে কর্কট রাশিতে মঙ্গলের গোচর হবে। মঙ্গল-গুরুর সংযোগে মেষ সহ ৬ রাশির ৫৬ দিন পর্যন্ত কেরিয়ারে উন্নতি।

মঙ্গল-গুরু গোচর ২০২৬মঙ্গল-গুরু গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Sep 2026,
  • अपडेटेड 3:17 PM IST
  • কর্কট রাশিতে মঙ্গলের গোচর
  • প্রভাব থাকবে ৫৬ দিন পর্যন্ত
  • হবে লাকি

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি, সম্পত্তি ও আত্মবিশ্বাসের গ্রহ হিসেবে ধরা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে। অন্যদিকে, কর্কট রাশিতেই অবস্থান করছেন বৃহস্পতি। ফলে মঙ্গল ও বৃহস্পতির সংযোগ তৈরি হবে। জ্যোতিষমতে, এই গ্রহগত পরিবর্তনের প্রভাব আগামী প্রায় ৫৬ দিন বিভিন্ন রাশির জাতকের জীবনে দেখা যেতে পারে।

বিশেষ করে ৬টি রাশির জন্য এই সময়টি বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ, নতুন সুযোগ এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

কোন ৬ রাশি লাভবান হতে পারেন?
বৃষ রাশি: মঙ্গল-বৃহস্পতির প্রভাবে বৃষ রাশির জাতকদের সাহস ও আত্মবিশ্বাস বাড়তে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কোনও কাজ এগিয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিক থেকে সময়টা আগের তুলনায় ভালো কাটতে পারে।

মিথুন রাশি: এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বাড়ার নতুন রাস্তা খুলতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা হাতে আসতে পারে। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি সঞ্চয়ের দিকেও নজর দিতে পারবেন। চাকরিজীবীদের জন্যও সময়টি শুভ হতে পারে।

কর্কট রাশি: মঙ্গল ও বৃহস্পতির সংযোগ সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে কর্কট রাশির জাতকদের জীবনে। আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহস পাবেন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ আসতে পারে। নতুন কোনও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রেও সাফল্য মিলতে পারে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই গ্রহগতি ভাগ্যের দরজা খুলে দিতে পারে। দূরে কোথাও যাত্রার সুযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষা, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা দিতে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মীন রাশি: মঙ্গল-বৃহস্পতির সংযোগ মীন রাশির জাতকদের জন্য সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়াতে পারে। পড়াশোনা, চাকরি কিংবা ব্যবসায় ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে। প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে সময়টি অনুকূল হতে পারে।

Advertisement

মেষ রাশি: মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্র ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিতে দায়িত্ব বাড়তে পারে, তবে তার সঙ্গে সম্মানও পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি, জমি বা যানবাহন সংক্রান্ত কোনও পরিকল্পনা এগিয়ে যেতে পারে। নিজের পরিশ্রমের সুফল পাওয়ার সুযোগ থাকবে।

৫৬ দিন গুরুত্বপূর্ণ
১৮ সেপ্টেম্বর কর্কট রাশিতে মঙ্গলের প্রবেশের পর মঙ্গল ও বৃহস্পতির সংযোগের প্রভাব প্রায় ৫৬ দিন ধরে থাকার কথা। এই সময়ের মধ্যে কর্মজীবন, অর্থ, সম্পত্তি, শিক্ষা ও ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দিতে পারে। তবে কারও জন্মছক, লগ্ন ও গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল আলাদা হতে পারে।

জ্যোতিষশাস্ত্রের এই ফলাফলগুলি বিশ্বাসভিত্তিক এবং সম্ভাব্যতার ইঙ্গিত মাত্র; এগুলিকে নিশ্চিত ভবিষ্যদ্বাণী হিসেবে নেওয়া উচিত নয়।

 

Read more!
Advertisement
Advertisement