
মঙ্গল অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ। আর এই গ্রহটি ২৪ জুলাই, ২০২৬, শুক্রবার দুপুর ৩টে ২৯ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এটি ১২ অগাস্ট ২০২৬ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। যার ফলে আত্মবিশ্বাস বাড়বে ৪ রাশির। পাশাপাশি টাকার অভাব দূর হবে। চাকরি এবং ব্যবসায় বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে।
তাই আর সময় নষ্ট না করে সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি
মঙ্গল প্রবেশ করছে মৃগশিরা নক্ষত্রে। এর ফলে সাহস এবং আত্মবিশ্বাস বাড়বে ৪ রাশির। চাকরি এবং ব্যবসায় বাম্পার লাভ হবে। আত্মবিশ্বাস বাড়বে। এই সময় বাবার সাহায্য পাবেন। পাশাপাশি আয়ের নতুন রাস্তা খুলে যাবে।
এই সময় পরিবারে শান্তি আসবে। নিজে মাথা ঠান্ডা রাখতে শিখে যাবেন। পার্টনারের সঙ্গে সম্পর্ক উষ্ণতা ফিরবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এবার সেরা সময় কাটাবেন। এই সময় নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় মিলবে বিরাট লাভ। এছাড়া এই সময় পুরনো কোনও ইচ্ছে পূরণ হতে পারে। পাশাপাশি বদলে যেতে পারে আর্থিক স্থিতি। পরিবারে সুসময় আসবে। মিটে যাবে বড় সমস্যা। সকলের স্বাস্থ্য ভাল থাকবে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও জীবনে বিরাট বদলের মধ্যে দিয়ে যাবেন। কেরিয়ারে বড় উন্নতির আশা রয়েছে। এই সময় প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনে। এছাড়া এই সময় ব্যবসায় এগিয়ে যাবেন। নতুন প্রোজেক্ট পেতে পারেন।এছাড়া সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। যার ফলে নতুন দায়িত্ব পেতে পারেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বৃশ্চিক রাশি
মঙ্গলের এই নক্ষত্র গোচর বৃশ্চিক রাশির লোকজনের জন্য সেরার সেরা সময় নিয়ে আসবে। আপনাদের বিবাহিত জীবনে এবার সুখ আসবে। পাশাপাশি পরিবারে ঝামেলা ও অশান্তি মিটে যাবে। সকলের সঙ্গে ভাল থাকবেন।
এছাড়া কেরিয়ারে সফল হবেন। মাইনে বাড়বে। পাশাপাশি ব্যবসার সমস্যাও মিটে যাবে। তাই টাকার অভাব দূর করুন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।