Advertisement

Mangal Gochar 2026: ১৮ সেপ্টেম্বর মঙ্গলের স্পেশাল গোচর, ৪ রাশির আয় বাড়বে, কনফিডেন্স থাকবে তুঙ্গে

মঙ্গল গোচর করছে ১৮ সেপ্টেম্বর। ৪ রাশির আয় অনেকটাই বেড়ে যাবে। সেই সঙ্গে কনফিডেন্সও বৃদ্ধি পাবে। যার ফলে উন্নতির চরম সীমায় পৌঁছে যাবেন।

মঙ্গল গোচর ২০২৬মঙ্গল গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 6:59 PM IST
  • মঙ্গল গোচর করছে ১৮ সেপ্টেম্বর
  • ৪ রাশির আয় অনেকটাই বেড়ে যাবে
  • সেই সঙ্গে কনফিডেন্সও বৃদ্ধি পাবে

বৈদিক জ্যোতিষে মঙ্গল অত্যন্ত শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ গ্রহ। এটি সাহস, শক্তি থেকে শুরু করে নেতৃত্ব, পরাক্রম, আত্মবিশ্বাসের কারক গ্রহ। আর ১৮ সেপ্টেম্বর ২০২৬ এই গ্রহটি কর্কট রাশিতে গোচর করছে। এর ফলে দারুণ সময় শুরু হবে ৪ রাশির। আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ভাগ্যের সঙ্গও মিলবে। এছাড়া আত্মবিশ্বাসের জোরে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 

তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যারা সেপ্টেম্বরের দ্বিতীয় ভাগে মঙ্গলের কৃপায় দারুণ সময় কাটাবে। 

বৃষ রাশি
এই রাশির জন্য মঙ্গল গোচর দারুণ খবর নিয়ে আসবে। মিটে যাবে ঝামেলা ও অশান্তি। আত্মবিশ্বাস বাড়বে। ভাগ্য থাকবে সঙ্গে। যার ফলে চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা প্রবল। এখানেই শেষ নয়, মঙ্গলের এই গোচরে আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। টাকার অভাব থাকবে না। ব্যাঙ্কের লোন থেকে মুক্তি পাবেন। তাই চিন্তার কিছু নেই বললেই চলে। 

কর্কট রাশি
মঙ্গল গোচর করতে চলেছে কর্কট রাশিতে। যার ফলে দারুণ সময় কাটাবে এই রাশির জাতক এবং জাতিকারা। এই সময় মিটে যাবে টাকার অভাব। এক ধাক্কায় আয় অনেকটাই বাড়বে। নতুন ইনকাম সোর্স তৈরি হবে। 

শুধু তাই নয়, এই সময় পরিবারিক ঝামেলা থেকে মুক্তি পাবেন। মিটে যাবে বড়সড় জটিলতা। সেই সঙ্গে বিদেশে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। 

তুলা রাশি
এই বিশেষ গোচরে তুলা রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। আপনাদের উন্নতি শুধু সময়ের অপেক্ষা। কনফিডেন্স একবারে তুঙ্গে থাকবে। যার ফলে অফিসে বিরাট উন্নতি হবে। শুধু তাই নয়, এই সময় ভাগ্য সঙ্গ দেবে। সেই কারণে কোনও জটিলতাই সমস্যায় ফেলতে পারবে না। এই যোগে পরিবারে সুসময় আসবে। সকলের স্বাস্থ্য থাকবে ভাল। মিটে যাবে পারস্পরিক দূরত্ব। তাই অহেতুক টেনশন করবেন না। 

মেষ রাশি
এই রাশির জাতকেরাও এবার দারুণ সময় কাটাতে পারবেন। চাকরিতে উন্নতি হবে। পদোন্নতির যোগ রয়েছে। বাড়তে পারে মাইনে। এছাড়া ভাগ্য সঙ্গ দেওয়ায় বিনিয়োগে বিরাট লাভ হতে পারে। এখন ইনভেস্ট করলে ভবিষ্যতে বড় রিটার্ন পেতে পারেন। এছাড়া আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। পরিবারিক জটিলতা দূর হবে। সহজেই সব সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement