
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি বলা হয়। সাহস, শক্তি, পরাক্রম, রাগ, জমি ও সম্পত্তির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় মঙ্গলকে। অন্যদিকে, কেতুকে পাপগ্রহ হিসেবে গণ্য করা হয়। এবার সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর অবস্থান জ্যোতিষশাস্ত্রের বিচারে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ রাশি পরিবর্তন করে কর্কট রাশি থেকে সিংহতে প্রবেশ করেছে মঙ্গল। আগামী ৯ মার্চ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে গ্রহের সেনাপতি। অন্যদিকে, সিংহ রাশিতে আগে থেকেই অবস্থান করছে কেতু। ফলে একই রাশিতে মঙ্গল ও কেতুর অবস্থানের কারণে কয়েকটি রাশির জাতকদের জীবনে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে।
জ্যোতিষ মতে, মঙ্গল ও কেতুর এই অবস্থানের প্রভাবে রাগ, অস্থিরতা, বিবাদ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। বিশেষ করে ৫টি রাশির জাতকদের এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
কোন ৫ রাশির জীবনে সমস্যা বাড়তে পারে?
মেষ রাশি: মঙ্গল-কেতুর অবস্থানের প্রভাবে মেষ রাশির জাতকদের পারিবারিক জীবনে অশান্তি তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বাড়ার আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রেও তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। রাগের মাথায় কোনও কথা বলে ফেললে সম্পর্কের অবনতি হতে পারে।
মিথুন রাশি: এই সময় মিথুন রাশির জাতকদের আর্থিক বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধের পরিস্থিতি তৈরি হতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে আর্থিক লেনদেন না করাই ভাল। কথাবার্তার ক্ষেত্রেও সংযম বজায় রাখতে হবে।
কর্কট রাশি: মঙ্গল ও কেতু একই রাশিতে অবস্থান করায় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কর্কট রাশির জাতকদের। মানসিক অস্থিরতা, রাগ এবং উদ্বেগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে বাধা আসার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। স্বাস্থ্যের প্রতিও নজর দিতে হবে।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের কর্মজীবনে কিছু প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে। সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও বিনিয়োগ করার আগে সতর্ক হওয়া জরুরি। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে ক্ষতির মুখে পড়তে পারেন।
মকর রাশি: মঙ্গল-কেতুর গোচরের প্রভাবে মকর রাশির জাতকদের দাম্পত্য ও পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়িক অংশীদারদের সঙ্গেও সম্পর্কের অবনতি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানোই ভাল।
জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, মঙ্গল ও কেতুর একই রাশিতে অবস্থান কয়েকটি রাশির জীবনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এই ধরনের গ্রহের গোচর সংক্রান্ত ফলাফল জ্যোতিষভিত্তিক বিশ্বাসের উপর নির্ভরশীল, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ভবিষ্যদ্বাণী নয়।