Advertisement

Mangal Gochar 2026: ২৪ জুলাই মঙ্গলের এন্ট্রি মৃগশিরা নক্ষত্রে, ৪ রাশি মালামাল হবে, অর্থকষ্ট শেষ

২৪ জুলাই মঙ্গলের নক্ষত্র গোচর। ৪ রাশির টাকার অভাব শেষ। অর্থকষ্ট মিটে যাবে।

মঙ্গল গোচরমঙ্গল গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 6:07 PM IST
  • ২৪ জুলাই মঙ্গলের নক্ষত্র গোচর
  • ৪ রাশির টাকার অভাব শেষ
  • অর্থকষ্ট মিটে যাবে

জ্যোতিষ মতে, মঙ্গল অতি গুরুত্বপূর্ণ একটি গ্রহ। আর এই গ্রহটি ২৪ জুলাই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। মঙ্গলের নক্ষত্র গোচরে ৪ রাশির জীবনে বিরাট বদল আসতে পারে। 

জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২৪ জুলাই ২০২৬, শুক্রবার ভোর ৩টে ২৯ মিনিটে মঙ্গল মৃগশিরা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে। এই নক্ষত্রে ১২ অগাস্ট পর্যন্ত থাকবে মঙ্গল। যার ফলে ৪ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বিরাট বদল আসবে। তাদের ভাগ্য ফিরবে। টাকার অভাব হবে দূর। পাশাপাশি সাফল্য ধরা দেবে। তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। 

মেষ রাশি
মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করার ফলে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সেরা সময় কাটবে। আপনাদের সাহস বাড়বে। পাশাপাশি চাকরি এবং ব্যবসায় বিরাট সুযোগ পাবেন। এছাড়া বাড়বে আত্মবিশ্বাস। জীবনের কঠিন পথে বাবাকে সঙ্গে পাবেন। ইনকামের নয়া রাস্তা খুলে যাবে। যার ফলে বহু জটিলতা দূর যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা মঙ্গলের নক্ষত্র গোচরে অতি শুভ সময় কাটাতে পারবেন। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন। পাশাপাশি ব্যবসায় লাভ হবে। এই সময় অনেক পুরনো ইচ্ছে পূরণ হয়ে যাবে। আর্থিক স্থিতি বদলে যাবে। পরিবারের সঙ্গ পাবেন। শান্তি পাবেন। মন ভাল থাকবে। সুতরাং গোল্ডেন টাইমে এন্ট্রির জন্য কাটানোর জন্য তৈরি হয়ে যান। 


সিংহ রাশি
মঙ্গলের এই নক্ষত্র গোচর সিংহ রাশির জীবনে বদল নিয়ে আসবে। এই সময় কেরিয়ারে বিরাট লাভ হবে। চাকরিতে বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। এছাড়া এই সময় ব্যবসায় বড় ডিল হতে পারে। সামাজিক প্রতিষ্ঠা বাড়বে। এই গোচর চলাকালীন নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। এছাড়া পরিবারে সুসময় আসবে। সকলে মিলে ভাল থাকতে পারবেন। 

বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও সেরা সময় আনবে মঙ্গলের নক্ষত্র বদল। এই সময় বিবাহিত জীবন দারুণ কাটবে। জীবনসঙ্গী পাশে থাকবেন। যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্যও সময়টা সেরা। এছাড়া এই যোগে একাধিক সমস্যা মিটে যাবে। টাকার অভাব দূর হবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। বরং মনে ইতিবাচক ভাবনা ধরে রাখুন। জীবনে এগিয়ে যাবেন। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।   

 

Read more!
Advertisement
Advertisement