Advertisement

Mangal Gochar 2026: ২ সেপ্টেম্বর পুনর্বসু নক্ষত্রে মঙ্গল গোচর, ৫ রাশির অর্থলাভ, চাকরি ও ব্যবসায় উন্নতি

২ সেপ্টেম্বর মঙ্গল গোচর। ওই দিন পুনর্বসু নক্ষত্রে গোচর করছে মঙ্গল। যার ফলে ৫ রাশির ভাগ্য ফিরবে। মিলবে প্রচুর টাকা। সেই সঙ্গে চাকরিতে উন্নতি হবে। এমনকী ব্যবসাও বাড়বে। তাই ঝটপট সেই ৫ রাশি সম্পর্কে জেনে নিন।

মঙ্গল গোচরমঙ্গল গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 9:14 AM IST
  • ২ সেপ্টেম্বর মঙ্গল গোচর
  • ওই দিন পুনর্বসু নক্ষত্রে গোচর করছে মঙ্গল
  • যার ফলে ৫ রাশির ভাগ্য ফিরবে

জ্যোতিষ শাস্ত্র মতে, মঙ্গল অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ। এটি সাহস, শক্তি, তেজ, সম্পত্তির কারক। আর এই গ্রহটি ২ সেপ্টেম্বর গুরুর পুনর্বসু নক্ষত্রে গোচর করছে। যার ফলে দারুণ একটি যোগ তৈরি হবে। মঙ্গলের এই নক্ষত্র গোচরে খুব ভাল সময় কাটাবে ৫ রাশি। এই সময় কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসা বাড়বে। সেই সঙ্গে ধন ও সম্পত্তি বৃদ্ধি পেতে পারে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন মঙ্গলের এই গোচরে কোন ৫ রাশির সেরা সময় আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই। 

মেষ রাশি
মঙ্গলের পুনর্বসু নক্ষত্র গোচর টাকার সমস্যা মিটিয়ে দেবে। এই সময় হুট করে ধনলাভ হবে। সেই সঙ্গে কেরিয়ারে এগিয়ে যাবেন। ব্যবসা বড় হবে। নতুন প্রোজেক্ট মিলতে পারে। এই সময় পরিবারের সঙ্গে সেরা সময় কাটাতে পারবেন। ঝামেলা ও অশান্তি মিটে যাবে। তাই অহেতুক চাপ নেবেন না। 

কর্কট রাশি
মঙ্গলের গোচরে দারুণ সময় কাটাবে কর্কট রাশি। আপনাদের জীবনে অনেক সমস্যা মিটে যাবে। পুরনো জটিলতার হবে সমাধান। এই সময় বাবার সম্পত্তি পেতে পারেন। এছাড়া টাকার অভাব দূর হবে। এই যোগে জমি কিনতে পারেন। ওদিকে চাকরিতে প্রোমোশন হতে পারে। সেই সঙ্গে ব্যবসাও বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 

বৃশ্চিক রাশি
নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গল। যার ফলে বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাতে পারবেন। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। মাইনে বাড়ার সম্ভাবনাও প্রবল। এছাড়া টাকার অভাব মিটে যাবে। আর্থিক স্থিতি ফিরবে। যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও ভীষণ লাভ পাবেন। নতুন প্রোজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ধনু রাশি
এই রাশির জন্য মঙ্গলের নক্ষত্র গোচর সুখবর নিয়ে আসবে। চাকরিতে প্রোমোশন লেটার পেতে পারেন। সেই সঙ্গে সম্মান বাড়বে কর্মক্ষেত্রে। এছাড়া ব্যবসায় আসবে নতুন পার্টনার। বিনিয়োগের দুনিয়ায় লাভ হবে। এই সময় মামলা থেকে মুক্তি পাবেন। মিটে যাবে লোন। এমনকী টাকার অভাব থাকবে না। 

Advertisement

মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও মঙ্গল গোচর ভাল সময় ডেকে আনবে। ব্যবসায় আসবে নতুন পুঁজি। প্রোজেক্ট পেতে পারেন। সেই সঙ্গে লাভের মার্জিন বাড়বে। অফিসে শক্রপক্ষ এবার সংযত থাকবে। বসের কাছে পৌঁছে যেতে পারবেন। সেই সঙ্গে মাইনেও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় পরিবারে সুসময় আসবে। সবার সঙ্গে মিলেমিশে কাটাতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement