Advertisement

Mangal Guru Kendra Yog: ২ এপ্রিল থেকে ৪ রাশির কেরিয়ারে গুড নিউজ, বাড়বে ইনকাম, মঙ্গল গুরুর কেন্দ্র যোগ

জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহ সাহস, পরাক্রম এবং শক্তি প্রদানকারী গ্রহ। আর ২ এপ্রিল মঙ্গল মীন রাশিতে গোচর করছে। যার ফলে বিশেষ শুভ যোগ তৈরি হবে। 

মঙ্গল গুরু কেন্দ্র যোগমঙ্গল গুরু কেন্দ্র যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Mar 2026,
  • अपडेटेड 9:19 AM IST
  • মঙ্গল গ্রহ সাহস, পরাক্রম এবং শক্তি প্রদানকারী গ্রহ
  • ২ এপ্রিল মঙ্গল মীন রাশিতে গোচর করছে
  • যার ফলে বিশেষ শুভ যোগ তৈরি হবে

জ্যোতিষ মতে, মঙ্গল গ্রহ সাহস, পরাক্রম এবং শক্তি প্রদানকারী গ্রহ। আর ২ এপ্রিল মঙ্গল মীন রাশিতে গোচর করছে। যার ফলে বিশেষ শুভ যোগ তৈরি হবে। 

আসলে মঙ্গল গুরু রাশির মীনে প্রবেশ করছে। আর গুরু বৃহস্পতি এই সময় মিথুন রাশিতে মার্গী অবস্থায় রয়েছেন। এই সময় মঙ্গল এবং গুরুর সোজা যুতি না হয়ে কেন্দ্র যোগ তৈরি হবে। আর এই যোগ ৪ রাশির জন্য অত্যন্ত ইতিবাচক সময় ডেকে আনবে। এর প্রভাব থাকবে ১১ মে ২০২৬ পর্যন্ত। এই সময় এই চার রাশির কেরিয়ারে উন্নতি হবে। পাশাপাশি বাড়বে ইনকাম। তাই ঝটপট এমনই ৫ রাশি সম্পর্কে জেনে নিন।

বৃষ রাশি
এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন বৃষ রাশির জাতকেরা। আপনাদের অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাশাপাশি কাজের জায়গায় আপনার স্থিতি মজবুত হবে। আপনাদের সবাই সমীহ করে চলবেন। কেরিয়ারে সাপোর্ট পাবেন। নতুন সুযোগ পেতে পারেন। ঘর এবং পরিবারে থাকবে সুখ। ইনকামও বাড়বে।

মিথুন রাশি
মঙ্গল এবং গুরুর কেন্দ্র যোগ মিথুন রাশির কেরিয়ারে নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে, বড় চাকরি পেতে পারেন। বিদেশেও চাকরি হতে পারে। ইনকাম বাড়বে। ব্যবসাতেও হবে উন্নতি। পরিবারে সমস্যা মিটে যাবে। সবার সঙ্গে ভাল সম্পর্ক রাখতে পারবেন। তাই চিন্তার কিছু নেই। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

সিংহ রাশি
সিংহ রাশির জন্য এই যুতিটা খুবই ভাল কাটবে। আত্মবিশ্বাস বাড়বে। নতুন চাকরি পেতে পারেন। পুরনো চাকরিতে হতে পারে প্রোমোশন। বস পছন্দ করবেন। এই সময় ইনকাম বাড়বে। হঠাৎ করেই পেতে পারেন টাকা। পাশাপাশি প্রপার্টি বাড়বে। এছাড়া পরিবারে সমস্যা মিটে যাবে। সবার সঙ্গে সম্পর্ক থাকবে ভাল।

কুম্ভ রাশি
মঙ্গল গুরুর কেন্দ্র যোগ কুম্ভ রাশির জন্য দারুণ কাটবে। আপনারা কেরিয়ারে এগিয়ে যাবেন। ব্যবসায় বড় ক্লায়েন্ট পাবেন। অনেকের সাহায্য পাবেন। পুরনো বিনিয়োগে লাভ পাবেন। স্বাস্থ্যের হাল ফিরে যাবে। বড় রোগ থেকে পাবেন মুক্তি। এই সময় পরিবারেও শান্তি বজায় থাকবে। তাই এখন থেকে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement