Advertisement

Mangal Guru Mahayuti 2026: ৩১ অক্টোবর পর্যন্ত মঙ্গল ও গুরু মহাযুতি, গোল্ডন টাইম ৪ রাশির, জীবনে বড় সাফল্য

গোটা অক্টোবরে মঙ্গল ও গুরুর মহাযুতি হবে অ্যাক্টিভ। তাতে সেরা সময় আসবে ৪ রাশির। গোল্ডেন টাইম হবে স্টার্ট। জীবনে বড় উন্নতির সম্ভাবনা।

মঙ্গল ও গুরু মহাযুতি ২০২৬মঙ্গল ও গুরু মহাযুতি ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2026,
  • अपडेटेड 4:18 PM IST
  • গোটা অক্টোবরে মঙ্গল ও গুরুর মহাযুতি হবে অ্যাক্টিভ
  • তাতে সেরা সময় আসবে ৪ রাশির
  • গোল্ডেন টাইম স্টার্ট

জ্যোতিষশাস্ত্রে, মঙ্গল ও বৃহস্পতি দুই গ্রহই অত্যন্ত প্রভাবশালী। মঙ্গল শক্তি, সাহস এবং ভূমির কারক। গুরু বৃহস্পতি জ্ঞান, ধন-সম্পদ, সৌভাগ্য, শিক্ষা এবং সমৃদ্ধির কারক। আর এই দুই শক্তিশালী গ্রহ এখন কর্কট রাশিতে অবস্থান করছে। এর ফলে কর্কট রাশিতে গঠিত হয়েছে অত্যন্ত শক্তিশালী মঙ্গল ও বৃহস্পতির মহাযুতি। এই মহাযুতি ৩১ অক্টোবর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। যার ফলে ভাগ্য ফিরবে ৪ রাশির। ধরা দেবে সাফল্য। জীবন গোল্ডেন টাইম চলবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং মঙ্গল ও গুরুর মহাযুতিতে কোন ৪ রাশির বিরাট উন্নতি হবে, সেটা জেনে নিন। তাহলেই সমস্যার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

বৃষ রাশি
মঙ্গল ও গুরুর মহাযুতি সক্রিয় রয়েছে। যার জন্য বৃষ রাশির জীবনে বিরাট উন্নতির আশা রয়েছে। সোনায় মুড়ে যাবে ভাগ্য। গোল্ডেন টাইম আসছে। এই সময় জীবনে বড়সড় সাফল্য পাবেন। চাকরিতে উন্নতি পাকা। মাইনে বাড়তে পারে। সেই সঙ্গে ব্যবসাও বড় হবে। এই যোগে মিটে যাবে জটিলতা। যে কোনও সমস্যা থেকে দূরত্ব বাড়িয়ে নেবেন। 

ধনু রাশি
এই রাশির জন্যও অক্টোবর মাসটা দারুণ কাটবে। এই যোগে পড়াশোনায় এগিয়ে যাবেন। চাকরির পরীক্ষা ক্র্যাক হতে পারে। এছাড়া মঙ্গল ও গুরুর মহাযুতিতে জীবনে আসবে সুসময়। সাফল্য এবার স্পর্শ করবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকা নিয়ে সমস্যা হবে শেষ। অনেক দূর এগিয়ে যাবেন। 

তুলা রাশি 
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। পুরো অক্টোবর মাস জুড়ে জীবনে উন্নতি হবে। মিটে যাবে অভাব। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। এই যোগে বড়সড় জটিলতা থেকে মুক্তি পাবেন। জীবনে সুখ আসবে। পরিবারে সুসময় থাকবে। সাফল্য ধরা দেবে। 

সিংহ রাশি
অক্টোবর মাসে সিংহ রাশির জাতক এবং জাতিকারা অত্যন্ত শুভ সময় কাটিয়ে ফেলবেন। দূর হবে বিরাট সমস্যা। বাধা কাটিয়ে এগিয়ে যাবেন। গোল্ডেন টাইম আসবে কেরিয়ারে। বড় পদে প্রোমোশন হতে পারে। এই সময় ঝামেলা থেকেও মুক্তি পাবেন। বিরাট বড় জটিলতা থেকে দূরত্ব বাড়িয়ে ফেলতে পারবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

Read more!
Advertisement
Advertisement