Advertisement

Mangal Guru Yuti October 2026: ৩১ অক্টোবর পর্যন্ত মঙ্গল, গুরুর যুতি, কোন ৪ রাশির জীবনে টাকার বন্যা?

মঙ্গল ও গুরু মিলে যুতি বানিয়েছে। যার জন্য শুভ সময় কাটাবে ৪ রাশি। বিরাট উন্নতি হবে। টাকার অভাব মিটবে। সেই তালিকায় কারা রয়েছেন? আসুন জেনে নেওয়া যাক।

মঙ্গল, গুরু যুতি মঙ্গল, গুরু যুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 3:53 PM IST
  • মঙ্গল ও গুরু মিলে যুতি বানিয়েছে
  • যার জন্য শুভ সময় কাটাবে ৪ রাশি
  • টাকার অভাব মিটবে

জ্যোতিষ শাস্ত্র মতে, শক্তি, সাহস, আত্মবিশ্বাস ও সম্পত্তির কারক মঙ্গল। আর গুরু বৃহস্পতি হলেন জ্ঞান, বুদ্ধি, ভাগ্য, নীতি ও অর্থের কারক। বর্তমানে এই দুই শক্তিশালী গ্রহ কর্কট রাশিতে বিশেষ যুতি তৈরি করেছে। মঙ্গল ও গুরুর এই যুতি ৩১ অক্টোবর পর্যন্ত স্থায়ী হবে। যার ফলে ৪ রাশির সেরা সময় শুরু হবে। জীবনে আসবে টাকার বন্যা। এই সংযোগের ফলে জাতকরা চাকরি, ব্যবসায় এগিয়ে যাবেন। সেই সঙ্গে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। পাশাপাশি ভাগ্যের সঙ্গ পাবেন। 

তাই ঝটপট জেনে নিন মঙ্গল ও গুরুর গোচরে ঠিক কোন ৪ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। 

মেষ রাশি
এই রাশির অর্থের হাল ফিরতে পারে। হাতে আসবে প্রচুর টাকা। অভাব দূর হবে। নিজের পছন্দের কোনও জিনিস কিনতে পারেন। এই সময় টাকার অভাব দূর হবে। সেই সঙ্গে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। টাকার বন্যা হবে জীবনে। যার ফলে মিটে যাবে বড়সড় সমস্যা। এই সময় আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। ভাগ্য চমকাবে। 

কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। এই যুতিতে পরীক্ষায় সেরা ফল করতে পারবেন। কাজের জায়গায় এগিয়ে যাবেন। এই সময় পজিটিভ মোড় নেবে কেরিয়ার। ব্যবসা বড় হবে। সেই সঙ্গে অতীতের কোনও কাজের ফল এবার মিলতে পারে। অফিসেও বিরাট পদোন্নতির যোগ রয়েছে। তাই চিন্তার কিছু নেই।

বৃশ্চিক রাশি
অনেক দিন ধরে থেমে থাকা কাজ এবার হয়ে যাবে। নতুন সুযোগ আসবে সামনে। টাকার অভাব মিটে যাবে। বড় জটিলতা থেকে মুক্তি পাবেন। চাকরিতে বড় প্রোমোশনের সম্ভাবনা। মাইনে অনেকটাই বাড়তে পারে। শুধু তাই নয়, ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। পরিবারে বিরাজ করবে সুসময়। এই সময় নিজের আত্মবিশ্বাসের জোরে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। 

সিংহ রাশি
সূর্য ও মঙ্গলের যুতি অ্যাক্টিভ হচ্ছে। যার জন্য সুখের স্বর্গে বাস করবেন সিংহ রাশির জাতক এবং জাতিকারা। এই সময় কাজের জায়গায় বিরাট উন্নতির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জটিলতা মিটে যাবে। ব্যবসা বড় হতে পারে। এই সময় পরিবারে সকলে ভাল থাকবেন। আত্মবিশ্বাসের জোরে সমাজে বাড়বে সম্মান। সুতরাং চিন্তার কিছু নেই। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement