Advertisement

Mangal in Bharani Nakshatra: মে মাসে শুক্রের নক্ষত্রে মঙ্গলের গোচর, ৪ রাশি মালামাল হবে, বাড়বে আত্মবিশ্বাস

২৯ মে ২০২৬ দিনটা জ্যোতিষের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই দিন সকাল ৬টা বেজে ৩৪ মিনিটে শুক্রের গ্রহ ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এই নক্ষত্রে মঙ্গল থাকবে ১৬ জুন ২০২৬ পর্যন্ত। আর এহেন মঙ্গল গোচরে ভাল সময় কাটবে ৪ রাশির। তাদের জীবনে সমস্যা শেষ হয়ে যাবে। টাকার অভাব মিটবে। সব আটকে থাকা কাজ এবার গতি নেবে। 

মঙ্গল গোচরে ৪ রাশির ভাগ্য ফিরবেমঙ্গল গোচরে ৪ রাশির ভাগ্য ফিরবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 1:55 PM IST
  • ২৯ মে ২০২৬ দিনটা জ্যোতিষের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ

২৯ মে ২০২৬ দিনটা জ্যোতিষের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এই দিন সকাল ৬টা বেজে ৩৪ মিনিটে শুক্রের গ্রহ ভরণী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে মঙ্গল। এই নক্ষত্রে মঙ্গল থাকবে ১৬ জুন ২০২৬ পর্যন্ত। আর এহেন মঙ্গল গোচরে ভাল সময় কাটবে ৪ রাশির। তাদের জীবনে সমস্যা শেষ হয়ে যাবে। টাকার অভাব মিটবে। সব আটকে থাকা কাজ এবার গতি নেবে। 

তাই আর অহেতুক কথা বাড়িয়ে লাভ নেই, বরং এই গোচরে কোন কোন রাশি লাভের মুখ দেখবে, সেটা জেনে নিন। আপনার রাশির নাম এই তালিকায় থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তনে ভাল ফল পাবেন। আপনাদের জীবনে আসবে সুখ এবং শান্তি। আত্মবিশ্বাস বাড়বে। সম্মানীয় ব্যক্তিরা ভাল পরামর্শ দেবেন। তাদের কথা শুনে চললে উন্নতি হবে। এছাড়া কর্মক্ষেত্রে উন্নতি হবে নিশ্চিত। প্রপার্টি কিনতেও পারেন। তাই আর অহেতুক দুশ্চিন্তা নয়। 

তুলা রাশি
এই রাশির জন্যও সেরা সময় নিয়ে আসবে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। আপনাদের আয়ের নতুন স্রোত তৈরি হবে। টাকা পয়সার সমস্যা এবার শেষ। পাশাপাশি চাকরিতে বিরাট উন্নতি হতে পারে। নতুন দায়িত্ব মিলতে পারে। 

পড়ুয়ারাও ভাল সুযোগ পাবেন। বিদেশে পড়ার বিকল্প মিলতে পারে। তবে এই সময় রাগের উপর কাবু রাখবেন। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিন্তে দেখবেন, তাহলেই খেলা ঘুরে যাবে। 

বৃশ্চিক রাশি
এই রাশির জন্যও সময়টা ভাল। ভরণী নক্ষত্রে মঙ্গল গোচর পুরনো ইচ্ছে পূরণ করবে। সমাজে বাড়বে সম্মান। অন্যেরা সমীহ করে চলবেন। এই সময় আর্থিক স্থিতি বদলে যাবে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। স্বাস্থ্যের সমস্যা থেকেও মিলবে মুক্তি। জীবনের অনেক সমস্যা এবার শেষ হয়ে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। 

ধনু রাশি
শুক্রের নক্ষত্রে মঙ্গলের প্রবেশে ইতিবাচক প্রভাব পড়বে ধনু রাশির জীবনে। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। জীবনে সুখ বিরাজ করবে। পুরনো সমস্যার হয়ে যাবে সমাধান। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্যও এটা সেরা সময়। এই সময় জাতক এবং জাতিকাদের আর্থিক লাভ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই মাথা থেকে এবার টেনশন দূর করুন।

Advertisement


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

 

Read more!
Advertisement
Advertisement