Advertisement

Mangal Transit 2026: সূর্যের নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ১৬ জুন থেকে Good Times ৪ রাশির

১৬ জুন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। জ্যোতিষ মতে, এর প্রভাবে চার রাশির জাতকদের আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য ও ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে।

 চার রাশির জাতকদের আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য ও ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। চার রাশির জাতকদের আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য ও ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2026,
  • अपडेटेड 3:09 PM IST
  • ১৬ জুন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল।
  • চার রাশির জাতকদের আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য ও ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে।
  • । মঙ্গলকে সাহস, বীরত্ব, ভূমি এবং শক্তির প্রতীক হিসেবে গণ্য করা হয়।

Mangal Nakshatra Parivartan 2026: ১৬ জুন মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। ওই দিন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পরিবর্তনের ফলে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং ভাগ্যোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি, পদোন্নতি এবং আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি, পরাক্রম, জমি-সম্পত্তি এবং নেতৃত্বের কারক গ্রহ হিসেবে ধরা হয়। অন্য দিকে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য। সূর্য ও মঙ্গলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এই নক্ষত্র পরিবর্তনকে অত্যন্ত শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। তাঁদের মতে, এই সময় প্রশাসনিক কাজ, চাকরি, ব্যবসা এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল মিলতে পারে।

জ্যোতিষীদের পরামর্শ, এই সময় কথাবার্তায় সংযম রাখা প্রয়োজন। অতিরিক্ত উত্তেজনা বা রাগের বশে কোনও মন্তব্য করলে সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে অহংকার বা অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। ফলে এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কাজ সম্পূর্ণ হতে পারে। ব্যবসায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্যের নক্ষত্রে মঙ্গলের প্রবেশ এই রাশির জন্য শুভ ফল বয়ে আনতে পারে। সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ মিলতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও রয়েছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিরও অধিপতি মঙ্গল। কৃত্তিকা নক্ষত্রে মঙ্গলের প্রবেশের ফলে প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে ওঠার সুযোগ মিলতে পারে। আদালত বা আইনি সংক্রান্ত বিষয়ে সাফল্য আসতে পারে। শত্রুপক্ষের উপর প্রভাব বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন জমি বা গাড়ি কেনার যোগও তৈরি হতে পারে।

Advertisement

ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় ভাগ্যোন্নতির ইঙ্গিত দিচ্ছে। উচ্চশিক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা সুখবর পেতে পারেন। ব্যবসায়িক সফর সফল হতে পারে। বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement